শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৬ মার্চ ২০২৫ ১৯ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া যায় একটি ব্যাগ। বাড়িতে নিয়ে এসে তার মধ্যে বোমা দেখতে পেয়ে ফের সেই ব্যাগটি মাঠে রেখে আসতে গিয়ে বোমা ফেটে জখম হল এক কিশোর। বিস্ফোরণের ঘটনায় ওই কিশোরের পরিবারের এক মহিলা সদস্যও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের বাগমারা-গরেরডাঙ্গা এলাকায়।
ঘটনায় আহত দু'জন বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণের ঘটনায় আহতরা সাকিবুর রহমান (১১) এবং তার ঠাকুমা আনোয়ারা বিবি।
হাসপাতাল সূত্রের খবর, সাকিবুরের শরীরের নিচের অংশ এবং পায়ে গুরুতর আঘাত রয়েছে। তার ঠাকুমা মানোয়ারা বিবির গলায় বোমার স্প্লিন্টারের কিছু আঘাত রয়েছে বলে সূত্রের খবর।
আহত ওই কিশোরের পরিবারের এক সদস্য জানান ,'মঙ্গলবার বাড়ির পাশে খেলা করার সময় সাকিবুর মাঠের মধ্যে একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছিল। এরপর কৌতূহলের বশে সে বাড়িতে ব্যাগটি নিয়ে চলে আসে। বাড়িতে ব্যাগটি নিয়ে আসার পর তার মধ্যে বোমা দেখতে পাওয়ায় আজ সকালে সেটিকে ফের একবার মাঠে রেখে আসতে যাচ্ছিল সাকিবুর।'
ওই মহিলা দাবি করেন, 'বোমা ভর্তি ব্যাগ নিয়ে যাওয়ার সময় একটি খুঁটিতে ধাক্কা লেগে সেটিতে বিস্ফোরণ ঘটে যায়। ঘটনায় সাকিবুর এবং মানোয়ারা জখম হয়েছেন।'
যদিও অন্য একটি সূত্র থেকে দাবি করা হয়েছে সাকিবুরের পরিবারের এক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই ব্যক্তিই বাড়িতে বোমা মজুত করে রেখেছিল। কোনওভাবে সেই বোমা ফেটে গিয়ে ওই পরিবারের দুই সদস্য আহত হয়েছেন। বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনাটি তাঁরা তদন্ত করে দেখছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার