বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ মার্চ ২০২৫ ১৮ : ১১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা মাঠে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের শশিপুর এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে, দেহ এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ন'টা নাগাদ এলাকার কয়েকজন বাসিন্দা চাষের কাজের জন্য মাঠে যান। সেই সময় তাঁরা গিয়ে দেখেন মহম্মদ ইউসুফ আলির জমিতে এক মহিলার অর্ধদগ্ধ দেহ পড়ে রয়েছে। শরীরের বেশিরভাগ জায়গায় পোড়ার দাগ। শুধু তাই নয়, পোশাকও প্রায় পুড়ে ছাই। স্বাভাবিকভাবে ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।
জমির মালিক ইউসুফ আলি বলেন, 'সকালে পড়শিদের কাছে খবর পেয়ে মাঠে এসে দেখি এই ঘটনা। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাল তা স্পষ্ট নয়।' অন্যদিকে আমিদুল ইসলাম বলেন, 'মহিলার দেহ পোড়া অবস্থায় পড়েছিল। দেখে যা মনে হয়েছে মহিলার বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে হবে। তবে কী কারণে এই ঘটনা ঘটল, আমাদের কাছে স্পষ্ট নয়।' অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আক্রাম হোসেন বলেন, 'এই এলাকা নিরিবিলি। আগে এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা সত্যিই অবাক।'
কীভাবে এই ঘটনা ঘটল তা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশের পদস্থকর্তারা। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের এসডিপিও আজিঙ্কে বিদ্যাগর আনন্ত। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্নিফার ডগ নিয়ে গোটা ঘটনার দ্রুত কিনারা করতে চাইছে পুলিশ। অকুস্থল ঘেরা হয়েছে। তবে দেহের পাশে পোড়ানোর কোনও সামগ্রী পড়ে ছিল না। প্রাথমিক অনুমান, মহিলাকে অন্য কোথাও খুন করে পুড়িয়ে শশিপুরে দেহ ফেলা হয়েছে।
উল্লেখ্য, মাসখানেক আগে বারাসত পুলিশ জেলার দত্তপুকুর থানার বাজিতপুরে এক যুবকের মুণ্ডহীন দগ্ধ দেহ উদ্ধার হয়। এর রেশ কাটার আগেই, আবারও এই পুলিশ জেলায় এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারে শুরু হল জোর চর্চা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার