বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ মার্চ ২০২৫ ১৬ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন সিনেমার কাহিনি। ফিল্মি কায়দায় পাচারকারীরা ছোট কন্টেনার গাড়িতে মাছের ক্যারেটের আড়ালে নিষিদ্ধ মাদক বোঝাই করে ছক কষেছিল পাচারের। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সেই পাচারই রুখে দিল ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(জোনাল) মিতুন কুমার দে ও মগরাহাট থানার পুলিশ।
বেশ কিছুদিন ধরেই মগরাহাট থানার পুলিশের কাছে খবর আসছিল গাড়িতে করে মগরাহাট এলাকার রোড ব্যবহার করে পাচার হচ্ছে নিষিদ্ধ মাদক। তবে কীভাবে পাচার হচ্ছে তারই হদিশ পাচ্ছিল না পুলিশ। এরপরই মঙ্গলবার পুলিশের কাছে খবর আসে, কন্টেনার গাড়িতে করে প্রায় কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক পাচার হচ্ছে। খবর পেয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ও মগরাহাট থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাগুর পুকুর রোডের আমড়াতলা এলাকায় একটি কন্টেনার গাড়িকে আটক করে। তখনই পুলিশকে দেখতে পেয়ে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় গাড়ির চালক। সন্দেহ জোরালো হয় পুলিশের।
কন্টেনার গাড়িটিতে তল্লাশি করতে গিয়ে দেখা যায় গাড়ি বোঝাই ফাকা ক্যারেটের আড়ালে গাড়ির মধ্যে নকল বাক্স তৈরি করে থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ মাদকের প্যাকেট। নিষিদ্ধ মাদকের গন্ধ যাতে বাইরে না আসে সেই কারণেই পরিকল্পিতভাবে কন্টেনার গাড়িতে বোঝাই করা হয়েছিল পচা মাছ বহনের দুর্গন্ধযুক্ত ফাঁকা ক্যারেট। আর সেই কন্টেনার গাড়ির মধ্যেই সুকৌশলে খোপ কেটে তৈরি করা হয়েছিল নিষিদ্ধ মাদক পাচারের জায়গা। সেই গোপন বাক্স কেটে ফেলতেই গাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে প্রায় দুশোরও বেশি নিষিদ্ধ মাদকের প্যাকেট। প্রতিটি প্যাকেটের আনুমানিক ওজন এক থেকে দেড় কেজি। মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলা।
গাড়ি বোঝাই নিষিদ্ধ মাদক উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে মগরাহাট থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ভিন রাজ্য থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য আসছিল এলাকায়। তবে এত পরিমাণ নিষিদ্ধ মাদক কোথায় পাচার হচ্ছিল? কোথা থেকেই বা আসছিল এই নিষিদ্ধ মাদক? পাচার চক্রের পেছনে কারা রয়েছে, তারই তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার