শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৬ মার্চ ২০২৫ ১৫ : ২৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্র সংগ্রহ করল আর্জেন্টিনা। ভারতীয় সময় বুধবার ভোরে ঘরের মাঠে ফিফা কোয়ালিফায়ারে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে হারাল লিয়নেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। কিন্তু বুয়েনস আইরসে ব্রাজিলকে হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করে তাঁরা। যার ফলে সেলেকাওদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। এখনও বিশ্বকাপের টিকিট পায়নি ব্রাজিল। চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের ছাড়পত্র নিশ্চিত করল আর্জেন্টিনা। এর আগে টিকিট জোগাড় করে জাপান, নিউজিল্যান্ড এবং ইরান।
তরুণ ব্রাজিল দলের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স আর্জেন্টিনার। তাও আবার লিয়নেল মেসিকে ছাড়াই। তবে ঘরের মাঠে আর্জেন্টিনার অধিনায়ককে মিস করে ভক্তরা। এদিন খড়কুটোর মতো প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। ম্যাচের স্কোরলাইন সবকিছু বলে দিচ্ছে। জুলিয়ান আলভারেজের গোলে ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। ১২ মিনিটে ২-০। ব্রাজিলের রক্ষণের ভুলে ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেজ। শুরুতেই জোড়া গোল হজমের পর ম্যাচ থেকে হারিয়ে যায় ব্রাজিল। এদিন ছিলেন না লিওনেল মেসি। কিন্তু তাঁকে ছাড়াই ব্রাজিলকে দুরমুশ করে স্কালোনির দল। আগাগোড়াই দাপট ছিল আর্জেন্টিনার। বাকিরা তারকা ফুটবলারের অভাব ঢেকে দেয়। ব্যর্থ ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দাগ কাটতে পারেননি। ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ম্যাথিউজ কুনহা। তবে সেটা সান্ত্বনা মাত্র। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের হয়ে তৃতীয় গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে পুরোপুরি নিষ্প্রভ ছিল ব্রাজিল। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ভিনিশিয়াস, রডরিগোরা। কয়েকটা সুযোগও তৈরি হয়। কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৭১ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেক পোঁতেন গুইলিয়ানো সিমিওনে। মাঠে নেমেই গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ