বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এদেশে ঢুকেই ভারত-বিরোধী মন্তব্য, সীমান্তেই বাতিল বাংলাদেশির ভিসা

Sumit | ২৫ মার্চ ২০২৫ ০১ : ৪৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ছেলেকে নিতে ভারতে এসেছিল এক বাংলাদেশি। মঙ্গলবার কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট সীমান্ত দিয়ে এদেশে ঢুকেই শুরু হয় তার ভারত-বিরোধী মন্তব্য। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা। স্থানীয় গাড়ি, টোটো চালকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটকও করে। এর পরেই ইমিগ্রেশন চেকপোস্টে এনে ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।


জানা গিয়েছে, মঙ্গলবার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশের নাগরিক মহম্মদ আজাদুর রহমান নামে ওই ব্যক্তি ভারতে আসে। তার ছেলে এদেশে পড়াশোনা করে।  ছেলের পরীক্ষা শেষ। সেই কারণে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সে এসেছিল। কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের পর আজাদুর রহমান গাড়ি নিয়ে সমস্যায় পড়ে। তখনই মেজাজ হারিয়ে সে ভারতের উদ্দেশে অশ্রাব্য মন্তব্য করতে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। 

 

এরপর ওই বাংলাদেশিকে কোনও টোটো চালক বা অন্য কোনও গাড়িতে কেউ তোলেননি। পায়ে হেঁটেই চলতে শুরু করে আজাদুর। এলাকাবাসী তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে মেখলিগঞ্জ থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। উদ্ধার করে তাঁকে থানায় নিয়ে যায় তারা। 

 


এদিন মেখলিগঞ্জ থানায় চালকরা অভিযোগ জানান, ভারতে এসে সামান্য গাড়ি নিয়ে বচসার জেরে বাংলাদেশি নাগরিক আজাদুর রহমান এই দেশ নিয়ে কুমন্তব্য করেছে। পরে তাঁকে ইমিগ্রেশন চেকপোস্টে এনে ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, স্থানীয় যুবকরা সেই ব্যক্তিকে ভুল স্বীকার করতে বলেন। বেগতিক দেখে ওই ব্যক্তি ভুল স্বীকার করে নেয় এবং বাংলাদেশ ফিরে যায়।

 

স্থানীয় ভারতীয় বাসিন্দা মুন্না দাস বলেন,'লোকটা শিলিগুড়ি যাবে বলে এসেছে। কিন্তু গাড়ি পাচ্ছিল না। তারপর যে গাড়ি পেয়েছে তার চালকের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেয়। তখন আমাদের দেশকে গালিগালাজ করে। সেই সময়ই আমরা ওকে ধরি।'

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া