বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৫ মার্চ ২০২৫ ০০ : ৪৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের বিজেপিশাসিত রাজ্যগুলিকে বলে বলে গোল দিল পশ্চিমবঙ্গ। স্বচ্ছ রেশন ব্যবস্থাপনায় অন্যান্য রাজ্যের চেয়ে অনেক এগিয়ে বাংলা। খাদ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টেই এই বিষয়ে পরিসংখ্যান-সহ উল্লেখ রয়েছে। বেশ কিছুদিন আগে খাদ্যসচিবদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনেই এই রিপোর্ট প্রকাশ করা হয়। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সেই নির্দেশ অনুযায়ী, গ্রাহকের ই-কেওয়াইসি ও আধারের বায়োমেট্রিক যাচাই, সংযুক্ত করতে হবে রেশন দোকানের ই-পস যন্ত্রের সঙ্গে ইলেকট্রনিক ওজনযন্ত্র। সেই মানদণ্ডের ভিত্তিতে অনেকটাই এগিয়ে বাংলা।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৯৩ শতাংশ রেশন গ্রাহকের কেওয়াইসি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ৭৩.২, গুজরাতে ৭২.৯ এবং হরিয়ানায় ৪৬.৩ শতাংশই হয়েছে। মহারাষ্ট্রের পরিস্থিতি আরও খারাপ। মাত্র ৩৪ শতাংশ। ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৫টিতে ৮০ শতাংশের বেশি ই-কেওয়াইসি হয়েছে।
বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পরিবারের একজন সদস্যের আধার বায়োমেট্রিক যাচাই-সহ রেশনের খাদ্য দিতে বলেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে এই ব্যবস্থার মাধ্যমেই ৯৯ শতাংশের বেশি গ্রাহককে রেশন বন্টন করা হয়। অরুণাচলে সেই হার মাত্র ১০ শতাংশ। মণিপুরে রেশন বণ্টনে আধার যাচাই করা হয় না। উত্তরাখণ্ডে এই হার মাত্র ৬৭ শতাংশ।
গ্রাহকদের সঠিক ওজনের খাদ্যসামগ্রী দিতে ই-পস মেশিনের সঙ্গে ইলেকট্রনিক ওজনযন্ত্র যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ-সহ মাত্র সাতটি রাজ্যে। গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানা-সহ বিজেপিশাসিত রাজ্যগুলিতে এই ব্যবস্থা চালুই হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার