শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৫ মার্চ ২০২৫ ০০ : ১৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: জায়গায় জায়গায় ফুটে উঠেছে আদিবাসী সম্প্রদায়ের ‘করম পূজা’র চিত্র। সূক্ষ্ম এই কাজ করেছেন ২০ জন তাঁতশিল্পী। ঐতিহ্যবাহী বালুচরী শিল্পে নতুন মাত্রা। বিশেষ এই শাড়ির দামও হয়েছে একটু বেশি। ১ লক্ষ টাকা।
২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁকুড়া সফরে এসে তাঁতশিল্পীদের উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজনের নির্দেশ দেন। এরপর রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দপ্তর, হ্যান্ডলুম ডিপার্টমেন্ট, বহরমপুর টেক্সটাইল কলেজ ও বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের যৌথ উদ্যোগে ছয় মাসের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে তাঁতশিল্পীদের কম্পিউটার ডিজাইনের মাধ্যমে আধুনিক শাড়ি তৈরির কৌশল শেখানো হয়।
শিল্পীরা জানান, এই বিশেষ বালুচরী শাড়ি তৈরি করতে কুড়িজন তাঁতশিল্পীর দু’মাস সময় লেগেছে। শাড়ির নকশায় করম পূজার বিভিন্ন কাহিনী, ধামসা–মাদলের চিত্র এবং গাছপুজোর দৃশ্য অঙ্কিত হয়েছে। বুননশিল্পের এই অনন্য নিদর্শন তাঁদের পরিশ্রম ও সৃজনশীলতার ফসল।
প্রশিক্ষণ শেষে তাঁতশিল্পীদের হাতে সরকারি স্বীকৃতিপত্র তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, ‘এই প্রশিক্ষিত শিল্পীরা আগামী দিনে স্বনির্ভর হবেন এবং তাঁদের হাত ধরে আরও অনেক মানুষের কর্মসংস্থান হবে। রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।’
সার্টিফিকেট পেয়ে খুশি শিল্পীরা। তাঁরা আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বিষ্ণুপুরের বালুচরী শিল্প নতুন উচ্চতায় পৌঁছাবে এবং তাঁদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার