বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আপাতত নেই রাজনৈতিক বিবাদ, বিভেদ ভুলে একসঙ্গে মেলা পরিচালনা ঠাকুরবাড়ির দুই পরিবারের

AD | ২৫ মার্চ ২০২৫ ২৩ : ২৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আপাতত দূরেই রয়েছে পদ্মফুল আর জোড়াফুলের রাজনৈতিক বিবাদ। বিভেদ ভুলে একসঙ্গে ঠাকুরবাড়ি। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এক দিকে বিজেপির শান্তনু ঠাকুর ও তাঁর দাদা সুব্রত ঠাকুর অন্যদিকে তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর। দুই পরিবারের সংঘাত দীর্ঘদিনের। বিগত বছর মতুয়া মেলার দিনে সেই সংঘাত চরমে উঠেছিল। ফলে মন ভার ছিল মতুয়া ভক্তদের। তবে এবছর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ির চিত্রটা বিগত বছর থেকে ভিন্ন। 

ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, এবছর ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীর বারুণীর স্নান  পড়েছে। স্নান উপলক্ষে ঠাকুরবাড়িতে বসছে মতুয়া ধর্ম মহামেলা। এই বছর সেই মেলা যৌথভাবে পরিচালনা করছে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের দুই মতুয়া মহাসংঘ। মেলা পরিচালনা করার জন্য দুই সংগঠনের সদস্যদের মিলিয়ে একটি মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই এই বছর মেলা পরিচালনা করবেন। 

ইতিমধ্যেই বারুণী মেলা উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেজে উঠেছে, দূর দুরন্ত থেকে মতুয়া ভক্তরা আসতে শুরু করেছে। দুই পরিবার একত্রিতভাবে মেলা করছে শুনে খুশি মতুয়া ভক্তরা। তারা বলছেন, আমরা এটাই তো চাই। ঠাকুর বাড়িতে সমস্ত বিবাদ মিটে যাক। একত্রিত হয়ে থাকুক তারা।

এই বিষয়ে সুব্রত ঠাকুর জানিয়েছেন ভক্তদের ইচ্ছাতে দুই পক্ষের কমিটি নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি মেলা পরিচালনা করবে । এবার আলাদাভাবে নয়, যৌথভাবেই মেলা পরিচালনা করা হচ্ছে।  

পাশাপাশি মমতা ঠাকুর জানিয়েছেন আমরা প্রতিবছরই চাই যৌথভাবে মেলা পরিচালনা করতে । এবছর দুই মতুয়া মহা সংঘের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করে মেলা পরিচালনা করা হচ্ছে । ভক্তদের সঠিক পরিষেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া