বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ মার্চ ২০২৫ ২০ : ১১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ফুল চাষের গড়ে নেই ফুল রাখার স্টোরেজ। নেই কেনার চাহিদাও। অথচ ফুল হয়েছে বিপুল পরিমাণে। এই পরিস্থিতিতে ফুলচাষিরা সড়ক রাস্তার ধারে নয়নজুলিতে ফেলে দিয়ে ঘরে ফিরতে বাধ্য হয়েছেন। রাস্তার ধারে এমন দৃশ্য। দাসপুর থানার যোশরা কালিবাজার, খুকুড়দহ সহ পাশ্ববর্তী কেশিয়াপাঠ মৌজায় দিকে এই ঘটনা।
স্বাভাবিকভাবেই ফুলচাষিদের জন্য এই ঘটনা সুখকর নয়। কী বলছেন তাঁরা? দাসপুরের রবিদাসপুর গ্রামের শ্যামসুন্দর দোলই বলেন, ‘দেড় বিঘা জমিতে ফুলের চাষ করেছি। খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। এখন প্রতিদিন জল খরচ-সহ ফুল তুলতে মজুরি খরচ রয়েছে। বাজারে ফুল কেনার লোক নেই। হাতে গোনা কয়েক জন ফুল কিনলেও কেজি প্রতি দর আড়াই থেকে তিন টাকা। গত চার দিনে আগের বাজারের চেয়ে ১৭-১৮ টাকা কম।‘ পার্বতীপুরের বাসন্তী খাঁ বলেন, ‘বর্ষার সময় থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের জমি জলের তলায় থাকে। আর এই সময় ফুল চাষ করেই সারা বছর সংসারের খরচ চালাই। শীতে ৩০-৩৫ টাকা দর পেয়েছি। তারপর ফেব্রুয়ারীর পঞ্চমীর পর থেকে দাম কমতে কমতে ২০-২২ টাকায় দাঁড়ায়। গত চারদিনে দাম কমতে কমতে ৫-৬ টাকা হয়েছে। আজ সেই ফুল কেনারই লোক নেই। যে দু’-চারজন পাইকার এসেছিল তাঁরা দর দেন আড়াই টাকা। এতে তো বহন খরচও উঠবে না। বেলা সাতটা আটটা পর্যন্ত অপেক্ষা করেও বিক্রি না হওয়ায় শয়ে শয়ে ফুল চাষি সড়ক রাস্তার ধারে একাধিক জায়গায় ফুল ফেলে বাড়ি ফিরে যান।‘
জেলায় আলুর পরই অর্থকারী ফসল ফুল চাষ। বহু জায়গায় মাঠেই আলুর স্তূপ ত্রিপল ঢাকা দিয়ে ফেলে রেখেছেন কৃষকরা। এখন আলুর পর ফুল চাষিরাও সংকেটে। ফড়েদের হাতেই বাজার দখল ও নিয়ন্ত্রণ চলছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর, ডেবরা, বালিচক, রাধামোহনপুর, শ্যামচক, মাদপুর জকপুর, এমনকি সবং পিংলা ব্লকগুলির বহু মৌজায় ফুলের চাষ বেড়েছে। অপর দিকে ঝাড়গ্রাম জেলার চন্দ্রী, বিনপুর, জাম্বনী এলাকায়ও গত ২-৩ বছর ধরে ফুল চাষ শুরু হয়েছে। চাষের নজরদারী, সার ওষুধ, মজুরী করচ বেশি হলেও ধান-সবজি চাষের চেয়ে লাভের পরিমান বেশি। তাই ফুল চাষের দিকে ঝোঁক বেড়েছিল বহু মৌজায়। হঠাৎ করে ফুল কেনারই লোক নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার