শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ মার্চ ২০২৫ ১৮ : ৪৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রীর সম্পর্কে ছেদ, স্ত্রী স্বামীকে ছেড়ে গিয়েছেন প্রেমিকের কাছে। তাতে প্রবল মনঃকষ্টে ভেঙে পড়েন স্বামী, করবেন কী! ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নেন। স্ত্রীকে চিরতরে ভুলে যাওয়ার এটাই নাকি সহজ উপায়। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী! শুনতে অবাক লাগলেও ঘটল তাই। ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান দ্রৌপদী রায় (৩৫) দীর্ঘ উনিশ বছরের সংসার ছেড়ে, স্বামীকে ছেড়ে চলে যান প্রেমিকের সঙ্গে। আর তাতেই স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েন। তারপরেই সিদ্ধান্ত, স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি।
অচিন্ত পেশায় রাজমিস্ত্রি। নিঃসন্তান দম্পতি। উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। প্রায় দু’ দশকের মাথায় সম্পর্কে ছেদ পড়ে তো বটেই, জানা গিয়েছে ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে
স্বামীকে দেখানো চেষ্টা করেন, এমনকী স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ারও করতেন।
তাতেই বেজায় চটেছেন স্বামী। স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে, তাঁর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে তাই এই কাজ।পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, ‘আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। তাই আমরা তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি।‘
স্বামী অচিন্ত বলেন, ‘পরিবারে কোনও অশান্তি ছিল না। তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলত। আমি অনেক শাসন করেছিলাম। শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম।‘ বক্তব্য, একদিন কাজ থেকে ফিরে দেখেন টাকা পয়সা, গয়না সব নিয়ে স্ত্রী চলে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রিলস শেয়ার করে জানিয়েছেন বলে জানিয়েছেন অচিন্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার