বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ভবিষ্যতের চাকরির অন্যতম ঠিকানা হতে চলেছে কলকাতা', লন্ডনে ভারতীয় হাইকমিশন থেকে বললেন মমতা

AD | ২৪ মার্চ ২০২৫ ০৪ : ৩৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পূর্বপরিকল্পিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেলে লন্ডনে ভারতীয় হাইকমিশনে পৌঁছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সেখানে পৌঁছে মমতা হাইকমিশন ঘুরে দেখেন। এর পরেই একটি চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। লন্ডনে তুলে ধরলেন রাজ্যের সাফল্যের খতিয়ান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''স্বাধীনতার পূর্বে ভারতের রাজধানী ছিল কলকাতা। এখন সংস্কৃতির রাজধানী কলকাতা। এখন ভারতের সেরা চাকরির ঠিকানা কলকাতা। দক্ষতার কেন্দ্রবিন্দু। বিনিয়োগের সেরা ঠিকানা কলকাতা। নারী ক্ষমতায়ন, ক্ষুদ্রশিল্পের সেরা ঠিকানা কলকাতা।'' তিনি আরও বলেন, ''তথ্য বলছে, ভবিষ্যতে চাকরির অন্যতম সেরা গন্তব্যস্থল হতে চলেছে কলকাতা।''

বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, কর্মসংস্থানের সেরা স্থান বাংলা। শিল্প স্থাপনের সেরা জায়গা এই রাজ্য। রাজ্যজুড়ে ক্ষুদ্র ও ছোট শিল্পে সেরা বাংলা। খড়গপুর আইআইটির মতো পড়ার জায়গা রয়েছে। নিউ টাউনে আইটি হাব তৈরি হচ্ছে। এছাড়াও তিনি বলেন, ''নারী ক্ষমতায়নের শীর্ষে বাংলা।'' ভারত এবং ব্রিটেনের দীর্ঘ সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনে এডুকেশন হাব গড়ে তোলা হচ্ছে। সকলকে জমি দেওয়া হবে সেখানে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে কলকাতাকে। ডেটা সেন্টার তৈরি হচ্ছে। হাইড পার্কের ঘোরার কথা বলতে গিয়ে ইকো পার্কের কথা উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি মাদার ওয়াক্স মিউজিয়ামের কথা উল্লেখ করেন।

এদিনের সাংবাদিক মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এবং তাঁর স্ত্রী। যিনি আবার বাঙালিও। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমে সম্পাদক এবং বিভিন্ন নামী ব্যবসায়ীরা।

(ছবি: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেসবুক লাইভ থেকে।)


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া