বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৪ মার্চ ২০২৫ ০২ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রবিবার লন্ডনে পা রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শহরে পা রেখেই উঠেছেন বাকিংহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে। সোমবার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের পূর্বে হাঁটতে বেরিয়ে পড়েন মমতা। শহরের নানা অংশে হেঁটে তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন নিজের ফেসবুক হ্যান্ডলেও।
একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লন্ডনের রাস্তায় হেঁটে বেরাচ্ছেন তিনি। সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ, নিরাপত্তা প্রধান পীযূষ পান্ডে, শিল্পপতি সত্যম রায়চৌধুরী এবং তাঁর পুত্র দেবদূত রায়চৌধুরী। বাকিংহাম প্যালের সামনে দিয়েও হেঁটে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই ভিডিও পোস্ট করে মমতা লিখেছেন, ''বাংলা এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক রয়েছে বহু শতাব্দী ধরে। যার মূলে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্য। গতকাল লন্ডনে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা এমন একটি শহরে পা রেখেছি যা কলকাতার মতোই তার অতীতের ভার বহন করে চলছে বর্তমানের গতিশীলতাকে আলিঙ্গন করে।'' মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ''দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আমি লন্ডনের কালজয়ী সৌন্দর্য উপভোগ করতে কিছুক্ষণ সময় নিয়েছিলাম। শহরটি একটি প্রাচীন বিশ্বের আকর্ষণকে তুলে ধরে, যা ইতিহাস এবং বিবর্তনের কথা বলে। এমন মূল্যবোধ যা বাংলাও তার হৃদয়ের কাছাকাছি ধরে রেখেছে।'' তাঁর সংযোজন, ''আমি ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর এবং আরও শক্তিশালী করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।''
গত শনিবার তাঁর নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন মমতা। রবিবার সেখানে পৌঁছেছেন তিনি। সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠান ছাড়াও আগামী কয়েকদিনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৫ মার্চ রয়েছে বিজিবিএস-এর অনুষ্ঠান, ২৬ মার্চ রয়েছে জি টু জি-র অনুষ্ঠান, ২৭ মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠান, ২৮ মার্চ লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ২৫ মার্চের বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে ম্যাঞ্চেস্টার সিটির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার