মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Sagardighi: সাগরদিঘির ‌বিধায়কের বাড়িতে আয়কর হানা

Rajat Bose | ২০ ডিসেম্বর ২০২৩ ০৯ : ২০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ সাগরদিঘির বিধায়কের বাড়িতে আয়কর হানা। বুধবার সাত সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বাইরন বিশ্বাসের ধুলিয়ানের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের একটি দল। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাইরন বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের কর্তারা। এরপরই তারা বাড়ি জুড়ে তল্লাশি শুরু করেন। বিধায়কের বাড়ির সামনে অনেকেই জড়ো হলেও কাউকেই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সূত্রের খবর, বিধায়কের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। তাই এই তল্লাশি অভিযান। প্রসঙ্গত, সাগরদিঘির 
বিধায়কের পারিবারিক বিড়ি ব্যবসা সহ হাসপাতাল, রাসায়নিক উৎপাদন সহ একাধিক ব্যবসা রয়েছে। সূত্রের খবর বাইরন বিশ্বাসের পরিবারের মোট সাতটি জায়গায় আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। 
এদিন মুর্শিদাবাদ এবং বীরভূমের একাধিক এলাকায় হানা দিয়েছে আয়কর দপ্তর। তার মধ্যে বাইরন বিশ্বাসের বাড়িও রয়েছে। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মারা যান সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্রে জয়ী হন বাইরন। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কানাই চন্দ্র মণ্ডল বলেন, ‘‌বাইরন বিশ্বাসের পরিবারের একাধিক ব্যবসা রয়েছে। তারা সরকারকে যথাযথ আয়কর দিয়েই ব্যবসা চালায়। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপির নির্দেশে এই আয়কর হানা চালানো হয়েছে।’‌ তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, ‘‌কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিয়ন্ত্রণ করে না। বিধায়কের বিরুদ্ধে নিশ্চয়ই কোনও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই এই হানা।’‌ 





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া