শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ মার্চ ২০২৫ ২৩ : ২৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পানিহাটিতে দীর্ঘদিন ধরে অমরাবতী মাঠকে কেন্দ্র করে চাপান উতোর চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। তা নিয়ে জলঘোলাও হয়েছে বিস্তর। ইতিমধ্যে সেখানকার পুরসভার চেয়ারম্যান পদে বদল হয়েছে, নতুন চেয়ারম্যান হন সোমনাথ দে।
কিন্তু তাতেও পিছু ছাড়ছে না বিতর্ক। জানা গিয়েছে পৌরসভার তিনজন কাউন্সিলরকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন সম্রাট চক্রবর্তী, তাপস দে এবং পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। কাউন্সিলরদের পরপর হুমকি ফোনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কাউন্সিলরদের মধ্যে। ইতিমধ্যেই ওই তিন কাউন্সিলর ঘটনা প্রসঙ্গে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত নেমেছে খড়দহ থানার পুলিশ। পরপর তিন কাউন্সিলরকে ফোনের সূত্র কোথায়, খোঁজ চলছে।
দীর্ঘদিন ধরেই পানিহাটি পৌরসভার পুরপ্রধান মলয় রায়ের পরিবর্তন নিয়ে টানাপোড়েন চলছিল। পানিহাটির অমরাবতী মাঠ বিক্রি করে বহুতল নির্মাণের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রী সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়। অভিযোগ ওঠে মলয় রায়ের বিরুদ্ধেই। এরপরেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় জায়গাটি সরকারের নামে যাবে। গত সপ্তাহে বিধানসভা থেকে মলয় রায়কে ফোন করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি তৎকালীন পুরপ্রধান মলয় রায়কে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর ইস্তফা দেন পানিহাটির পুরপ্রধান মলয় রায়। শুক্রবার সর্বসম্মতিক্রমে নতুন পুরপ্রধান হিসেবে বেছে নেওয়া হয় সোমনাথ দে-র নাম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার