বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ মার্চ ২০২৫ ২২ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পরিবহনকারী একটি মালগাড়িতে মনিগ্রাম রেলগেটের কাছে হঠাৎ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়লেন সাগরদিঘি ব্লকের সাধারণ মানুষ।
সোমবার দুপুর নাগাদ সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে যাওয়ার সময় মনিগ্রাম রেলস্টেশন সংলগ্ন রেল গেটের কাছে ওই মালগাড়িটি দাঁড়িয়ে পড়ে। তার ফলে গেটম্যানের পক্ষে রেলগেট খোলা সম্ভব হয়নি। রেল লাইনের দু'পারে অ্যাম্বুলেন্স সহ বহু গাড়ি দাঁড়িয়ে যায়। ঘন্টাখানেক পর যান্ত্রিক ত্রুটি ঠিক হওয়ায় মালগাড়িটি গন্তব্যের দিকে রওনা দেয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ৩০ টির বেশি ওয়াগান নিয়ে মালগাড়িটি মালদা-আজিমগঞ্জ লাইন ধরে সাগরদিঘির দিকে আসছিল। তাপবিদ্যুৎ কেন্দ্রের ঢোকার কিছুটা আগে মনিগ্রাম স্টেশনের কাছে হটাৎই সেটি দাঁড়িয়ে পড়ে। ফলে দু'দিক থেকে যাতায়াত বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ এই অচলাবস্থা চলার জন্য অধৈর্য হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
প্রসেনজিৎ ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা জানান,'হতে পারে কয়লার পরিমাণ বেশি থাকার জন্য ইঞ্জিনের পক্ষে টেনে নিয়ে যাওয়া অসুবিধা হচ্ছিল। সে কারণেই হয়ত মনিগ্রামের কাছে এসে ইঞ্জিনটিতে এই কারণে কিছু সমস্যা দেখা দিয়েছিল বলে আমাদের ধারণা।'
প্রায় ঘন্টা খানেক লাইনের উপর মালগাড়িটি দাঁড়িয়ে থাকে। পরবর্তীকালে যান্ত্রিক ত্রুটি মেরামত হলে গন্তব্যের দিকে মালগাড়িটি রওনা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশিরভাগ সময় একটি ইঞ্জিনের মাধ্যমে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ভর্তি ওয়াগানগুলো নিয়ে আসা হয়। কয়লার ওজন অত্যন্ত বেশি হওয়ার কারণে একটি ইঞ্জিনের পক্ষে ওয়াগানগুলোকে অনেক সময়ই টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার