বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

Silver-eared Mesia clicked by Sandeep Chakraborty

রাজ্য | ডন কোরাস ডে'তে শতাধিক পক্ষীপ্রেমী রেকর্ড করলেন পাখির ডাক

Sourav Goswami | ২৪ মার্চ ২০২৫ ১৭ : ০৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ভারতের তৃতীয় ডন কোরাস ডে-তে অংশ নিলো পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের পক্ষীপ্রেমীরা। রবিবার ভোরে বিভিন্ন প্রজাতির পাখির ডাক রেকর্ড করতে ভারতজুড়ে ১৩০ জনের বেশি পক্ষীপ্রেমী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ বছর এই বিশেষ দিনটি পালন করে ২২৩ প্রজাতির পাখির ডাক রেকর্ড করা হয়।

এই উদ্যোগটি নিয়েছে Birdwatchers’ Society (BWS) এবং Bird Count India-এর যৌথ সহযোগিতায়। প্রথমবার ২০২৩ সালে এটি পালিত হয়েছিল, যেখানে মাত্র ২৫ জন পক্ষীপ্রেমী অংশ নিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গ থেকে অংশ নেন ৭০ জন, যারা মূলত লাভা ও দার্জিলিং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাখির ডাক রেকর্ড করেন।

BWS-এর সুজন চ্যাটার্জি জানিয়েছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ নাগরিক বিজ্ঞান উদ্যোগ। এটির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট এলাকায় পাখির উপস্থিতি ও বিস্তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে এই ডাক রেকর্ড করলে নতুন প্রজাতির পাখির আগমন সম্পর্কেও ধারণা পাওয়া যায়।”

এ বছর পশ্চিমবঙ্গের পক্ষীপ্রেমীরা কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, নদিয়া, ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর থেকে পাখির ডাক সংগ্রহ করেন। কলকাতার পক্ষীপ্রেমীরা সল্ট লেক ও রবীন্দ্র সরোবরে পাখিদের ডাক রেকর্ড করেন।

ভারতের অন্যান্য রাজ্য যেমন আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি স্থানেও এই রেকর্ডিং প্রক্রিয়া চলেছে।

BWS-এর অন্যতম সদস্য বিশিষ্ট  চিকিৎসক কনাদ বৈদ্য জানিয়েছেন, “আগামী বছর থেকে ডন কোরাস ডে'টি উৎসর্গ করা হবে বিখ্যাত পক্ষী পর্যবেক্ষক সুমিত কুমার সেন-এর নামে। মার্চ মাসের দ্বিতীয় রবিবার এই কর্মসূচি নেওয়া হবে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া