বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ মার্চ ২০২৫ ০২ : ১২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীন মাঠে ঢুকে বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করার পরই ময়দান থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় বছর আঠোরোর তরুণ ঋতুপর্ণ পাখিরা। ন্যায় সংহিতা আইনের অপরাধমূলক অনুপ্রেবেশের মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে সেই সময় ব্যাট করছিলেন বিরাট। অর্ধশতক পূর্ণ হবার পর মাঠের জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে ঢুকে পড়ে ঋতুপর্ণ। সোজা দৌড়ে গিয়ে বিরাট কোহলিকে প্রণাম করে। তাঁকে জড়িয়ে ধরে।
নিরাপত্তারক্ষীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান। পুলিশের মতে, এই ঘটনায় প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। উল্লেখ্য, পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল গ্রামে বাড়ি ঋতুপর্ণদের। জানা গিয়েছে, খবর পেয়ে রবিবার কলকাতায় পৌঁছেছেন ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা। তাঁর কিছু জমি ও একটি ফলের দোকান আছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, খেলা দেখতে আসার আগে ঋতুপর্ণ মাকে বলেছিল, একবার গুরুদেবের দেখা পেলে পায়ে হাত দেব। জড়িয়ে ধরব। সেটা যে সত্যি সত্যিই সে করে ফেলবে বুঝতে পারেননি কেউই।
ঋতুপর্ণর মা কাকলি পাখিরা এবং দিদি প্রীতি পাখিরা জানান, ছোট থেকেই ক্রিকেট খেলে সে। প্রথমে জামালপুর এবং পরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেট কোচিং নিতে যায়। কাল বাড়িতে বলেই আইপিএল দেখতে গিয়েছিল তাদের বাড়ির ছেলে। সে যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা কেউই বুঝতে পারেননি। তাঁদের কথায়, ‘বিরাট কোহলি ও বাকি খেলোয়াড়রা ওকে ক্ষমা করে দিন। বিরাট ওর কাছে ভগবানের মত। আবেগে সে একটা ভুল করে ফেলেছে’। একই আবেদন তাঁরা জানিয়েছেন কলকাতা পুলিশের কাছেও। গ্রামবাসীদের মতে, এই ঘটনার পিছনে নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই। খেলার প্রতি ভালবাসা থেকেই এই কাণ্ড ঘটিয়েছে সে। এখন ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এমনটাই চান সকলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার