সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৯ ডিসেম্বর ২০২৩ ২২ : ১৮
১. হেডার- খাড়্গের নাম প্রস্তাব মমতার
ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। সূত্রের খবর, বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দলিত সম্প্রদায়ের খাড়্গের নাম প্রস্তাব মমতার। তৃণমূল সুপ্রিমোকে সমর্থন কেজরিওয়ালের। .
২.হেডার- ২২ ডিসেম্বর দেশজুড়ে প্রতিবাদ
১৪১ জন সাংসদকে সাসপেন্ড। 22 ডিসেম্বর দেশজুড়ে ইন্ডিয়া জোটের প্রতিবাদ। ঐক্যবদ্ধ লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতা এলে তারপরেই প্রধানমন্ত্রী নির্বাচনের কথা বিবেচনা। বললেন কংগ্রেস সভাপতি খাড়্গে।
৩. হেডার- শাস্তির হিড়িক
মঙ্গলেও উত্তাল সংসদ। ফের সাসপেন্ড ৪৯ জন বিরোধী সাংসদ। শীতকালীন অধিবেশনে মোট ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ঘটনা নজিরবিহীন, বলছে রাজনৈতিক মহল।
৪. হেডার- "সংসদে স্বৈরতন্ত্র চলছে"
বিরোধী দলের একঝাঁক সাংসদকে সাসপেন্ড। সাসপেনশনের প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ "ইন্ডিয়া" জোটের সাংসদদের। সংসদে স্বৈরতন্ত্র চলছে, তীব্র প্রতিক্রিয়া অধীররঞ্জন চৌধুরীর।
৫. হেডার- "অহেতুক জলঘোলা"
তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ছত্রভঙ্গ বিরোধীরা। তাই সংসদকাণ্ড নিয়ে অহেতুক জলঘোলা। বিরোধীদের তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর। গণতন্ত্রে বিশ্বাস রাখুন, ঘটনার সঠিক তদন্ত হবে। বার্তা প্রধানমন্ত্রীর।
৬. হেডার- ব্রাত্য আডবানি-যোশী
রাম মন্দির উদ্বোধন ঘিরে নয়া বিতর্ক। উদ্বোধনে ব্রাত্য বিজেপির দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানি-মুরলি মনোহর যোশী। বার্ধক্যের কারণেই অনুষ্ঠানে না আসতে অনুরোধ। বলছে মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ।
৭. হেডার- দেশে ফের করোনার ভ্রুকুটি!
বর্ষবরণের আগে ফের দেশে করোনার ভ্রুকুটি। কর্নাটকে মৃত ১। নতুন করে করোনা আক্রান্ত ১৪২ জন। সক্রিয় রোগী বেড়ে ১৯৭০। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক কেন্দ্র। প্রবীণদের মাস্ক ব্যবহারে জোর স্বাস্থ্যমন্ত্রকের।
৮. হেডার- ললিতের বাড়িতে দিল্লি পুলিশ
সংসদকাণ্ডে আরও তথ্য জোগাড়ে কলকাতায় দিল্লি পুলিশ। ললিত ঝায়ের বাগুইআটির বাড়িতে অভিযান। তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করব। মন্তব্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের।
৯. হেডার- "কলকাতা নিরাপদ শহর"
আমাদের শহর অত্যন্ত নিরাপদ শহর। ক্রাইম রেট কম। নিরাপত্তা নিয়ে সবসময় আমরা রিভিউ করি। আমরা খুবই অ্যালার্ট। বিধানসভার নিরাপত্তা প্রসঙ্গে মন্তব্য কলকাতার নগরপাল বিনীত গোয়েলের।
১০. হেডার- বড়দিনে পারদ পতন!
পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত তৈরি কোল্ড প্যাসেজ। বাংলায় তাপমাত্রার দ্রুত পারদ পতন। আগামী কয়েকদিন কনকনে ঠান্ডায় জুবুথুবু হবে বঙ্গবাসী। বড়দিনে বাড়বে তাপমাত্রার পারদ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ