বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ঘর নিয়ে বিবাদে রক্তারক্তি কাণ্ড, সাতসকালে ভাই এবং ভাইপোকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের

Pallabi Ghosh | ২৩ মার্চ ২০২৫ ১৭ : ১০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ঘর তৈরি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে নিজের ভাই এবং ভাইপোকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নবাব জায়গীর এলাকায়। 

 

আহত দুই ব্যক্তির নাম, রহমত শেখ ও আব্দুল বারিক। বর্তমানে তাঁরা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের পৈতৃক বাড়ির ছাদে নতুন করে একটি ঘর তৈরি করাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নবাব জায়গীর এলাকার বাসিন্দা জনৈক ফারুক শেখের সঙ্গে তাঁর ভাই এবং ভাইয়ের পরিবারের বাকি সদস্যদের বিবাদ চলছিল। 

 

শনিবার সকাল থেকে ফারুক নতুন করে ওই বাড়ির ছাদে একটি ঘর তৈরি করার কাজ শুরু করলে তাঁর ভাই এবং ভাইপোরা সেই কাজে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়। ফারুকের বৌদি ফুলেরা বিবি অভিযোগ করেন, 'আমাদের শরিকি বাড়িতে হঠাৎ করেই ফারুক একটি নতুন ঘর তৈরি করতে শুরু করেছে। আমার ছেলে এবং স্বামী সেই ঘর তৈরিতে বারণ করলেও ফারুক শুনছিল না। গতকালকে এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তিও হয়। গতকালের ঘটনার জেরে আজ সকালে হঠাৎই ফারুক আমার ছেলে এবং স্বামীর উপর হাতুড়ি এবং চাকু দিয়ে হামলা করে।' 

 

রক্তাক্ত অবস্থায় বাবা এবং ছেলে লুটিয়ে পরলে প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে তাঁদেরকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার খবর তাঁরা পেয়েছেন। তবে পরিবারের তরফ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া