বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ মার্চ ২০২৫ ১৫ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ধার নিয়েছিলেন। সময়ে শোধ করতে পারেননি। তার পরিণাম যা হল, শুনলে শিউরে উঠবেন।
জানা গিয়েছে, যে যুবক ধার নিয়েছিলেন টাকা, সময়ে তা শোধ করতে না পারায়, টাকা শোধ করার জন্য কিডনি বিক্রি করে দেওয়ার চাপ দিচ্ছিল সুদখোর ব্যক্তি। ঋণগ্রস্ত যুবকের স্ত্রীর একটি কিডনি কেটেও নেওয়া হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হতেই কিডনি পাচারকারী ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা অশোকনগর থানার হরিপুরে।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, সংসার চালাতে গিয়ে অশোকনগরের এক যুবক দেনায় ডুবেছিলেন। পরবর্তীতে অশোকনগর থানার হরিপুর ভৈরবতলা এলাকার বিকাশ ঘোষ ওরফে শীতলের কাছ থেকে তিনি ৬০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। আসল টাকা তিনি শোধ করতে পারেননি।
বিকাশ তাঁর কাছ থেকে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা সুদ নিয়েছিলেন বলেও জানা যায়। বাকি টাকা ফেরানোর সামর্থ্য নেই, বারবার একথা বুঝিয়ে লাভ হয়নি। অভিযোগ, টাকা শোধ করার জন্য শীতল ওই যুবককে কিডনি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। চাপে পড়ে ওই যুবক ও তাঁর স্ত্রী শীতলের প্রস্তাবে রাজি হয়ে যান। শীতলই তা৬দের যোগাযোগ করিয়ে দেন জনৈক মহিলার সঙ্গে। ওই মহিলা যুবকের স্ত্রীকে কলকাতার একটি নার্সিংহোমে নিয়ে যায়। কিডনি বিক্রিও হয়। এদিকে কিডনির বিনিময়ে পাওয়া টাকা থেকে শীতল ওই ৬০ হাজার টাকা ছাড়াও আরও দুই লক্ষ টাকা দাবি করে বসে।
পরিস্থিতি হাতের বাইরে যেতেই অশোকনগর থানার দ্বারস্থ হন যুবক। তিনি অশোকনগর থানায় শীতলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ধারের টাকা শোধ করার জন্য স্ত্রীর কিডনি কেটে নেওয়ার কথা অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন। পুলিশ কিডনি পাচার চক্রে জড়িত সুদখোর শীতলকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সে বড়সড় কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত। ঋণের জালে পড়ে আরও কতজনকে এই ঘটনায় বাধ্য করেছে, পুলিশ খতিয়ে দেখছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার