শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

আইপিএল ২০২৫ | আইপিএলের ভরা ইডেনে হাজির মোহনবাগানও, কেকেআরের খেলা দেখতে উপস্থিত ম্যাকলারেন-পেত্রাতোস

KM | ২২ মার্চ ২০২৫ ০২ : ৪৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ভরা ইডেনে আইএসএলের তারকারা! শাহরুখ-শো, কেকেআর-আরসিবি দ্বৈরথ দেখতে ক্রিকেটের নন্দনকাননে হাজির মোহনবাগানের দুই অজি ফুটবলার-- পেত্রাতোস এবং ম্যাকলারেন। ছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গ্রেগ স্টুয়ার্ট, অলড্রেড। এক টুকরো মোহনবাগান যেন উপস্থিত হয়েছিল ইডেনে।  

ম্যাকলারেনের ভাল বন্ধু অজি তারকা মার্কাস স্টোয়নিস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও তিনি ক্রিকেট নিয়ে মন্তব্য করেছিলেন। পেত্রাতোসও ক্রিকেট সম্পর্কে অবহিত। মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম কর্তা উৎসব পারেখও ছিলেন ইডেনে। 

আইএসএলে মোহনবাগান লিগ শিল্ড জিতেছে। দুর্দান্ত গিয়েছে মরশুম। ম্যাকলারেন প্রথমবার সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নেমেই সফল। পেত্রাতোসের কথা কে ভুলতে পারে! যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশার বিরুদ্ধে পেত্রাতোসের গোল লিগ-শিল্ড এনে দেয় সবুজ-মেরুনকে। 

সেই পেত্রাতোস এবং ম্যাকলারেন এসেছেন ইডেন গার্ডেন্সে। বৃষ্টি-ঝড়ের ভয় উপেক্ষা করে ইডেনের গ্যালারি ভর্তি। শাহরুখ খানের সঞ্চালনায় ইডেন মোহিত হয়ে যায়। শ্রেয়া ঘোষাল তাঁর গলায় মুগ্ধ করেন নন্দনকাননকে। কিং খানের ডাকে সাড়া দিয়ে নাচেন বিরাট কোহলি ও রিঙ্কু সিংও। ইডেনে ক্রিকেট-যজ্ঞ সুপারহিট। সেই ক্রিকেট-যজ্ঞে উপস্থিত আইএসএলের দুই তারকা। দুই অজি তারকা চাক্ষুষ করলেন ক্রিকেটের ক্যারিশমা। উপেক্ষা আর পারলেন কোথায় তাঁরা! 

এর আগেও ইস্ট-মোহনের খেলোয়াড়রা ইডেনে গিয়েছেন। তখন অবশ্য আইএসএল যুগ আসেনি। ইস্ট ও মোহনের স্পনসর ছিল যথাক্রমে কিংফিশার ও ম্যাকডাওয়েল। এদিকে তখনকার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছিল বিজয় মালিয়ার দল। অর্থাৎ একই মালিকের তিনটি দল। ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচে বিজয় মালিয়া চেয়েছিলেন, দুই প্রধানের খেলোয়াড়রা মাঠ ভরাবেন। আরসিবির হয়ে গলা ফাটাবেন। বিজয় মালিয়ার ডাকে সাড়া দিয়ে দুই প্রধান সেদিন এসেছিল ইডেনে। সে অবশ্য বহু আগের ঘটনা। 

এদিন মোহনবাগানের বিদেশি তারকারা দলের কর্ণধারের সঙ্গে পুরোদস্তুর ক্রিকেট উপভোগ করেন। কলকাতা আসলে হয়ে উঠেছিল উৎসব মুখর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া