শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২২ মার্চ ২০২৫ ০০ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ১৮তম সংস্করণ। কিন্তু প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান ইডেনে। আইপিএলের প্রাপ্তবয়স্ক হওয়ার বছরে মন জয় করে নিল ক্রিকেটের নন্দনকানন। ঘণ্টা খানেকের অনুষ্ঠানের শেষে টস। মুহূর্তের মধ্যে স্টেজ সরিয়ে আবার খেলার ময়দান। ওয়ার্ম আপ করতে নেমে পড়লেন বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়াররা। আইপিএল ট্রফি নিয়ে এলেন দুই অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং রজত পতিদার। কেকেআরের নেতার হাতে ট্রফি ছিল। ১৫ মিনিট পিছিয়ে যায় টস।
শনিবার সন্ধে ৭.১৫ মিনিটে টস হয়। ১৮তম আইপিএলের প্রথম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। জানান, কেকেআরকে অল্প রানের মধ্যে বেঁধে রাখা লক্ষ্য। রজত পতিদার বলেন, 'দারুণ অনুভূতি। আমি ইডেনকে ভালবাসি। এটা আমার অন্যতম পছন্দের মাঠ। এখানে খেলা আমার স্বপ্ন। কেকেআরকে কম রানে আটকে রাখার চেষ্টা করব।' অজিঙ্ক রাহানে জানালেন, 'ইডেনে ফিরে দারুণ লাগছে। কোর গ্রুপ একই আছে। শেষ দশ দিন আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। টস আমাদের হাতে নেই। ভাল ব্যাট করতে চাই। সবাই অভিজ্ঞ, অনেক বছর ধরে খেলছে। ইউনিট হিসেবে খেলতে চাই।' রাহানে জানিয়ে দিলেন টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। তিনজন পেসার এবং দু'জন স্পিনার নিয়ে খেলছে কেকেআর।
বৃষ্টির আশঙ্কা ছিল। কিন্তু বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে মাতে ইডেন। মায়াবী পরিবেশ ক্রিকেটের নন্দনকাননে। সুরের মূর্ছনায় পয়ষট্টি হাজারের মন জয় করলেন শ্রেয়া ঘোষাল। তুমি যে আমার দিয়ে শুরু, শেষ বন্দে মাতরম দিয়ে। উদ্বোধী অনুষ্ঠানের সিংহভাগ পারফরম্যান্স শ্রেয়ার। দশ মিনিট কোমর দোলালেন দিশা পাটানি। তাঁর সঙ্গে নাচল ইডেন। তারপর করণ আউজলা। তবে শো স্টোপার একজনই। তিনি শাহরুখ খান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ