শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২২ মার্চ ২০২৫ ০০ : ২১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার আকাশ ছিল গোমড়া থোরিয়াম। বৃষ্টির লাল চোখ ছিল। আশঙ্কা ছিল খেলা হবে তো শেষ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে তো? দেখা যাবে তো শাহরুখ-শো? সব আশঙ্কার অবসান। ইডেনে শাহরুখ-শো হিট। উদ্বোধনী অনুষ্ঠানও হিট।
সেখানে শাহরুখ নাচলেন, কিং খানের সিনেমার ছবির গানে পা মেলালেন বিরাট কোহলি পর্যন্ত। হ্যাঁ, মাঠে নামার আগে কোহলিকে পর্যন্ত নাচিয়ে ছাড়লেন শাহরুখ। 'ঝুমে যো পাঠান'-এর তালে তাল মেলালেন কোহলি। কিং খানের আবেদন অস্বীকার করবেন কে! নাচলেন কেকেআরের তারকা রিঙ্কু সিংও। শাহরুখ জিজ্ঞাসা করলেন, ''কেমন আছো কলকাতা?'' ভরা ইডেন গর্জন তুলে জানিয়ে দিল, ভাল আছে শহর কলকাতা।
২০০৮-এর বেঙ্গালুরুর চিন্নাস্বামী। ২০২৫-এর ইডেন গার্ডেন্স। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১৮ বছর। বহু ঘটনার স্রোত বয়ে গিয়েছে দেশের উপর দিয়ে। ভারতীয় ক্রিকেটের থ্রি মাস্কেটিয়ার্স শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়রা ক্রিকেটারের শিরস্ত্রাণ খুলে রেখেছেন।
তিনি বিরাট কোহলি। সূচনার দিনও ছিলেন। এবারও রয়েছেন। সাবালক হয়ে উঠেছে আইপিএল। বিরাট কোহলি হয়ে উঠেছেন বনস্পতি। তিনি ফুল দিচ্ছেন, ফল দিচ্ছেন, ছায়া দিচ্ছেন। আগামিদিনেও তাঁকে দেখেই দেশের হয়ে ক্রিকেট খেলতে আসবেন অসংখ্য তরুণ-যুবা।
সেদিন অর্থাৎ ১৮ বছর আগের বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ঝড় তুলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এদিন শুরুতেই ঝড় তুলে দিলেন শাহরুখ খান। একমেবাদ্বিতীয়ম কিং খান। মঞ্চে কিং। বাইশ গজে আরেক কিং। সেটা অবশ্য আরও একটু পরে দেখা যাবে।
শাহরুখের কণ্ঠস্বরেই বোধন হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। বলিউড বাদশা যে এদিনের উদ্বোধনী মঞ্চে সঞ্চালনা করবেন, তা জানাই ছিল। শাহরুখ এলেন, দেখলেন আর জয় করে নিলেন। তিনি বললেন, ''পার্টি পাঠান কে ঘর রাখোগে তো পাঠান তো মেহমান নওয়াজি কে লিয়ে তো আনা পড়েগা।''
আইপিএলকেই বিশ্বের সেরা ক্রিকেটীয় ইভেন্ট বললেন কিং খান। মনে করিয়ে দিলেন, এই ১৮ বছরে আইপিএলের দুনিয়া দেখেছে, ভযঙ্কর ইয়র্কার, ব্যাটসম্যানের ব্যাট থেকে গ্যালারিতে উড়ে গিয়েছে ছক্কা, আইপিএল সেই ময়দান যেখানে তারকার আবির্ভাব ঘটে।
শাহরুখ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন শ্রেয়া ঘোষাল। শুরুটাই করলেন কলকাতা-বাংলাকে হৃদয়ে জড়িয়ে। তাঁর সুরেলা কণ্ঠস্বর ধ্বনি তুলল, ''আমি যে তোমার...।''
তার পরে সময় যত গড়িয়েছে শ্রেয়া মায়াজাল বিছিয়ে দিলেন ইডেনে। সুরের মূর্ছনায় ভাসল কলকাতা। এক নিশ্বাসে গাইলেন, রঙ্গ দে বাসন্তী, ওম শান্তি ওম, বালম স্বামী, ভাগ মিলখা ভাগ। গাইলেন সব ফ্র্যাঞ্চাইজির হয়ে। শেষ করলেন 'বন্দে মাতরম' গেয়ে।
কলকাতা আবার তিলোত্তমা হল। দীর্ঘ কয়েক বছর এই শহর দেখেনি উদ্বোধনী অনুষ্ঠান। সেই পিপাসা বোধ হয় এতদিনে মিটল। তারাদের উপস্থিতি ছিল। কে ছিলেন না সেখানে। বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি, নব্য সচিব দেবজিৎ সইকিয়া-সহ বিসিসিআই-এর একাধিক প্রশাসক। ছিলেন আরও অনেকে।
ধোনির বায়োপিকে 'প্রিয়াঙ্কা ঝা'-র ভূমিকায় অভিনয় করে চমকে দিয়েছিলেন দিশা। সেই দিশা পাটানি এদিন শুরুই করলেন 'পাগল হয়ে হয়ে যাব' গানের সঙ্গে পা মিলিয়ে। মঞ্চ মাতালেন করণ আউজালও। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।
গত কয়েকদিন ধরে হাওয়া অফিসের চৈতাবনী ছিল, বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। সেই আশঙ্কা এখনও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী ম্যাচের বল গড়াবে তো শেষমেশ, এমন আশঙ্কার বাণীই ঘোরাফেরা করছিল কলকাতার আকাশ বাতাসে।
কেউ কেউ ১৯৯৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গও টেনে এনেছিলেন। সেবারের অনুষ্ঠান ভেস্তে গিয়েছিল বৃষ্টি-দমকা হাওয়ায়। লেজার শো হওয়ার কথা ছিল ইডেনে। সেটাও এলোমেলো হাওয়ায় নষ্ট হয়ে যায়। সেবার আর এবারের মধ্যে যে অনেক পার্থক্য।
আশঙ্কা, দুর্ভাবনা-উদ্বেগকে ব্যাকফুটে ফেলে দিয়ে কলকাতা আবার উজ্জ্বল-ভাস্বর স্বমহিমায়। বহু বছর পরে এরকম এক ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান হল কলকাতায়। ইডেন সুপারহিট।
শাহরুখ মঞ্চে ডেকে নিলেন কোহলিকে। বললেন, ''প্রথম দিন থেকে ১৮ বছর ধরে এক ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলে যাচ্ছে বিরাট ভাই।''
ইডেন উত্তাল। ধ্বনি উঠল, ''কোহলি-কোহলি।'' আগামী দু'মাস দেশের শ্বাসপ্রশ্বাসে কেবল কোহলি-ধোনি-রোহিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ