বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ মার্চ ২০২৫ ১৭ : ০১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লীতে চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক বিবাদের জেরে শ্যালকের কানে কামড় দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন জামাইবাবু৷ ঘটনায় গুরুতর আক্রান্ত শ্যালক রাজা শ্রীবাস্তব৷ ইতিমধ্যেই তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ, সোনারপুর এলাকার মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় প্রতিদিনই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন।
শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটে। স্ত্রীর ওপর অত্যাচার চালাতে থাকেন সৌরভ। সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ ও মারধরের শব্দ শুনে ছুটে আসেন। জামাইবাবুর হাত থেকে দিদিকে বাঁচানোর চেষ্টা করলে সৌরভ আরও হিংস্র হয়ে ওঠেন। অভিযোগ উঠেছে, নেশার ঘোরে সৌরভ নিজের রাগ সামলাতে না পেরে শ্যালকের কানে কামড় বসিয়ে দেন ৷ শুধু তাই নয়, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। গুরুতর আহত হন রাজা। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। অভিযুক্ত সৌরভ পলাতক। এই ভয়াবহ ঘটনার পর সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার পর আতঙ্কে রয়েছে রাজা ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করলেও এবার পুরো বিষয়টি আইনি পথে মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সৌরভ সেনের খোঁজ চলছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও সৌরভের কঠোর শাস্তির দাবি তুলেছে বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার