শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

আইপিএল ২০২৫ | বৃষ্টিতে কভারে মোড়া ইডেন, প্র্যাকটিসের মাঝপথে মাঠ ছাড়লেন কোহলি-রাহানেরা

Sampurna Chakraborty | ২১ মার্চ ২০২৫ ০১ : ১৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাটায় তখন ঠিক ছটা। সাদা কভারে মুড়ে ফেলা হল ইডেনকে। শুরু হয়ে গিয়েছে ঝিরঝিরে বৃষ্টি। প্র্যাকটিসের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হলেন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগেই অশনি সংকেত। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। শনিবার সন্ধেয় বৃষ্টির ভ্রুকুটি থেকে কেকেআর-আরসিবি ম্যাচ রেহাই পাবে কিনা বলা কঠিন। তবে প্র্যাকটিসে বাধা সাঁধে বৃষ্টি। খুব বেশি হলে হয়তো ঘণ্টাখানেক অনুশীলন করতে পারেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা। ক্লাবহাউজের ডানদিকে প্র্যাকটিস করছিল কেকেআর। বাঁ প্রান্তে আরসিবি। প্রথমে পিচ ঢাকা হয়। তারপর ধীরে ধীরে গোটা মাঠ ঢেকে ফেলা হয়। প্রথমে মাঠ ছাড়েন আরসিবির ক্রিকেটাররা। তখনও প্র্যাকটিস করছিলেন রাহানে, রাসেলরা।‌ কিন্তু বৃষ্টি শুরু হতেই মাঠ ছাড়ে কেকেআর দলও। 

প্রস্তুতিতে তুলির শেষ টান দিতে শুক্রবার বিকেলে ইডেনে হাজির হয় কেকেআর এবং আরসিবি। বিকেল পৌনে পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর প্র্যাকটিস। কিন্তু চারটেয় চলে আসেন বিরাট কোহলি। আগের দিনের মতো এদিনও প্রিয় তারকাকে দেখার জন্য ইডেনের বাইরে ভিড় জমে। কিন্তু কিং কোহলি প্রতিক্রিয়াহীন। সটান নেমে যান মাঠে। সবার আগে নেটে। বোধহয় বৃষ্টির আভাস পেয়েছিলেন। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকায়, কোনও সময় নষ্ট করেনি। মাঠের প্রধান পিচের পাশের নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করেন। তারপর সবার আগেই মাঠ ছাড়েন। বৃষ্টি শুরু হওয়ার সময় মাঠে ছিলেন না তারকা ক্রিকেটার।

আগামী তিনদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার ইডেনে আইপিএলের টিকিটের মূল্য দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ক্রিকেট ভক্তদের মাথায় হাত। এত টাকা দিয়ে টিকিট কাটার পরও খেলা দেখার সৌভাগ্য হবে কি? সবার মনে এই প্রশ্নই ঘুরছে। তবে বিষয়টা আইপিএল বলে, খেলা হওয়ার সম্ভাবনা থাকছে। পরিস্থিতি অনুযায়ী ওভার কমিয়েও ম্যাচ করার চেষ্টা করা হবে। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'বৃষ্টি থামার পর ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে পারব।' প্রায় রাত বারোটা পর্যন্ত ডেডলাইন থাকে। ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল। সুতরাং, হালকা বৃষ্টি হলে ম্যাচ করতে সমস্যা হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া