বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ মার্চ ২০২৫ ০১ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্য কলহের জেরে মেয়ের সামনে শ্বাসরোধ করে খুন করা হলো মাকে। বৃহস্পতিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত পাতেন্দ্রা গ্রামে। মৃত মহিলার নাম আনারকলি বিবি।
পরিবার সূত্রে জানা গিয়েছে , আনারকলির সঙ্গে ১৭ বছর আগে ওই গ্রামেরই বাসিন্দা মেহেরবান শেখ নামে এক ব্যক্তির বিয়ে হয়। আনারকলি ও মেহেরবানের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। আট বছর আগে মেহেরবান দ্বিতীয় বিয়ে করে। কিন্তু এক বছর আগে মেহেরবানের দ্বিতীয় স্ত্রী, তাকে ছেড়ে চলে যায়।
তবে কয়েক মাস আগে ফের দ্বিতীয় স্ত্রী ফিরে আসায় প্রথম স্ত্রী আনারকলির সঙ্গে মেহেরবানের দাম্পত্য কলহ লেগেই থাকত। এমনকী আনারকলিকে মারধরও করত তার স্বামী। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলার সময় এক মেয়ের চোখের সামনেই স্ত্রী আনারকলিকে শ্বাসরোধ করে মেহেরবান খুন করে বলে অভিযোগ। তারপর শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দেয় নিজেই।
মৃত ওই মহিলার দিদি ফেরদৌসী বিবি বলেন ,'আমার বোনের মেয়ে জানিয়েছে মেহেরবানই , আনারকলিকে খুন করেছে। আজ মেহেরবান আমাদের বাড়িতে এসে বলে সে আনারকলিকে 'খালাস' (খুন) করে দিয়েছে। কেউ তার কিছু করতে পারবে না। মেহেরবানের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত তিন দিন ধরে সে আমার বোনের উপর অত্যাচার করছিল। কিন্তু স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে আমরা মাথা গলাতে যাইনি। '
আনারকলির বাবা মোস্তফা শেখ জানান, 'জামাই মেহেরবান শেখ আমাদের বাড়িতে এসে বলে আমার মেয়ে আনারকলি মারা গিয়েছে । তারপর আমরা সবাই মিলে মেহেরবানের বাড়িতে গিয়ে দেখি মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত আনারকলিকে নিকটবর্তী গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা আমার মেয়েকে মৃত বলে ঘোষণা করে। আমার মেয়েকে তার স্বামী মেহেরবানই মেরেছে । আমার জামাই মেহেরবান শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে । আমরা চাই আমার মেয়ের খুনি শাস্তি পাক।'
ইতিমধ্যেই কান্দি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আনারকলির পরিবারের তরফ থেকে তার স্বামী মেহেরবান শেখ ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন আনারকলির পরিবারের লোকেরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার