শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ মার্চ ২০২৫ ১৮ : ৫৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে অবিক্রিত থাকার পর অবশেষে দল পেতে চলেছেন শার্দূল ঠাকুর। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় অলরাউন্ডারকে। ২০২৫ আইপিএল মরশুমের শুরু থেকেই দলের সঙ্গে রয়েছেন শার্দূল। তাঁকে সই করানো প্রায় নিশ্চিত ছিল। এবার তাতে সিলমোহর পড়ল। মহসিন খানের জায়গায় নেওয়া হচ্ছে তাঁকে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে শার্দূলকে জানিয়ে দেওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের ওপেনিং ম্যাচ খেলতে দলের সঙ্গে বিশাখাপত্তোনোম যাবেন তারকা অলরাউন্ডার। এসিএলে চোট পান মহসিন। যার ফলে গত তিন মাস ক্রিকেটের বাইরে। তারপর লখনউ সুপার জায়ান্টসের নেটে বল করা শুরু করেন। কিন্তু কাফ মাসেলে টান ধরে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন। যার ফলে পরিবর্তের নাম ঘোষণা করতে বাধ্য হয় লখনউ ম্যানেজমেন্ট।
একাধিক ভারতীয় পেসার রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দলে। তবে চোটের জন্য এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি আকাশ দীপ, আবেশ খান এবং মায়াঙ্ক আগরওয়াল। তারমধ্যে আকাশ দীপ এবং মায়াঙ্ক এখনও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। হাঁটুর চোট সারিয়ে এখনও দলে ফেরেনি আবেশ। মায়াঙ্ক নেটে বল করা শুরু করেছে, তবে ফিট হতে এখনও দেরী আছে। গত অক্টোবরের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। শেষপর্যন্ত এনসিএর ক্লিয়ারেন্স পেয়ে গেলে সেটা মিরাকেল হবে। প্রধান পেসারদের অনুপস্থিতিতে পেসের দায়িত্ব শার্দূলের ওপর থাকবে। বিদেশি পেসারদের মধ্যে একমাত্র রয়েছেন শামার জোসেফ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ