বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২১ মার্চ ২০২৫ ১৫ : ০৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও শুরু হয়নি বাড়ি তৈরির কাজ। দু’মাস ধরে খোঁজ করেও উপভোক্তার সন্ধান পাচ্ছে না পঞ্চায়েত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায়।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায় একটি জমি দেখিয়ে বাংলার আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি। প্রশাসনের পক্ষ থেকে সার্ভে হওয়ার পর আর পাঁচ জন উপভোক্তার মতো বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা সুকুমারের অ্যাকাউন্টে ঢুকেছে। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ঘর তৈরির কাজ শুরু করতে হয়। সম্প্রতি সুকুমারের দেখানো জমিতে গিয়ে পঞ্চায়েতের লোকজন দেখতে পায় জমি আগের মতো অবস্থায় পড়ে রয়েছে। ঘর তৈরি করা তো দূরের কথা। সেখানে এক টুকরো ইট বালিও পড়েনি। টাকা পেয়েও কেন ঘর তৈরি করা হয়নি তার কারণ জানতে গিয়ে উপভোক্তা সুকুমারের কোন খোঁজ পাচ্ছে না পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান দীপক কুমার দাস বলেন, ‘দু’মাস ধরে তারা সুকুমারকে খুঁজছেন। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নির্দেশমতো সুকুমারের দেখানো জমিতে পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ টাঙানো হয়। ১৫ দিনের মধ্যে তাঁকে পঞ্চায়েতে দেখা করতে বলা হয়েছে। এর মধ্যে তিনি দেখা না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের দাবি, দু’বছর ধরে ওই জায়গায় থাকেন না সুকুমার। ছয় মাস আগে একবার জমিতে তাঁকে দেখতে পেয়েছিলেন স্থানীয়রা।
গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, ‘সুকুমারকে না খুজে পেয়ে তাঁর দেখানো জমিতে নোটিশ টানানো হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে সুকুমারকে দিয়ে বাড়ি তৈরি করানো যায়।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার