শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২০ মার্চ ২০২৫ ২২ : ৩৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কেউ বলল 'চিলে কান নিয়ে গেছে' আর সঙ্গে সঙ্গে তার পেছনে সকলে দৌড়াতে শুরু করল। বাংলার এই বিখ্যাত প্রবাদ যেন এখন সত্যি প্রমাণিত হচ্ছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত বেশ কয়েকটি গ্রামে।
সূত্রের খবর, ছেলে ধরা সন্দেহে গুজবের জেরে গত কয়েকদিনে সামশেরগঞ্জ থানার অন্তর্গত রতনপুর, ভবানীপুর, জয়কৃষ্ণপুর সহ আরও কয়েকটি গ্রামে একাধিক ব্যক্তিকে মারধর করা হয়েছে। এই সমস্ত ঘটনার কয়েকটি ভিডিও ইতিমধ্যে সমাজমাধমে ভাইরালও হয়েছে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'সামশেরগঞ্জে মানসিক ভারসাম্যহীন দু'জন ব্যক্তিকে হেনস্তার একটি ঘটনা আমাদের নজরে আসতেই পুলিশ তাঁদেরকে উদ্ধার করেছে এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।' সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, গুজবের জেরে কাউকে মারধরের ঘটনার কোনও লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও কারণ ছাড়াই গত কয়েকদিন ধরে সামশেরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে গুজব ছড়িয়ে পড়েছে ছেলেধরার দল এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বাড়ির ছোটদের নিরাপত্তার স্বার্থে এখন অনেকেই সন্ধ্যার পর তাঁদের ছেলেমেয়েদেরকে বাড়ির বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু উত্তেজিত গ্রামবাসী তিনজন যুবককে লাঠি দিয়ে ব্যাপক মারধর করছেন। সূত্রের খবর দু'দিন আগের ওই ভিডিওটি সামশেরগঞ্জের একটি গ্রামের। গ্রামবাসীরা সন্দেহ করেছিলেন ওই অজ্ঞাতপরিচয় যুবকরা সেখানে শিশু চুরির উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে রতনপুর মোড় সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে কিছু উত্তেজিত জনতা ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, রতনপুর গ্রামের বাসিন্দা জনৈক সামিরুল শেখের দুই নাবালক ছেলে তানভির এবং আহমেদকে কিছুক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় এক মানসিক ভারসাম্যহীন যুবককে ওই এলাকা দিয়ে যেতে দেখে তাঁকে ছেলেধরা বলে স্থানীয় গ্রামবাসীদের সন্দেহ হয় এবং তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ এলাকায় পৌঁছে তাঁকে উদ্ধার করে।
রতনপুর এলাকার বাসিন্দা জনৈক রনি শেখ দাবি করেন, 'ছেলেধরা সন্দেহে যখন একজনকে মারধর করা হচ্ছিল সেই সময় তিন জনের একটি দল আমাদের বাড়িতে চুরি করতে ঢোকে। দু'জন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার