শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ১৯ : ৫৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ছোটদের অনেকেই এখন ফাস্ট ফুডে মারাত্মক আসক্ত। পিৎজা বার্গার খেতে দিলে আপত্তি নেই কিন্তু চিরপরিচিত ফলমূল খেতে দিলেই তাঁদের মুখ বেঁকে যায়। মা-বাবাও ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে এই বায়নাক্কা মেনে নেন। তাঁরা ভুলে যান এই চিরপরিচিত ফল মূলের কত গুণ। তেমনই একটি ফল ডালিম। চামড়া ছাড়াতে কষ্ট হয় বলে অনেকেই এই অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল এড়িয়ে যান। অথচ গুণাগুণ জানলে আর কখনও এই ফলকে অবহেলা করবেন না। দেখে নিন কী কী উপকার মিলতে পারে ডালিম খেলে-
১. হৃদরোগের থেকে বাঁচতে: ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ কমাতে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ধমনীতে প্লাক জমা প্রতিরোধ করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত ডালিম খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে।
২. ক্যানসার প্রতিরোধ: ডালিমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। বিশেষ করে, প্রোস্টেট ক্যানসার, স্তন ক্যান্সার এবং কোলন ক্যানসার বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ডালিম ভিটামিন সি-এর একটি ভাল উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
৪. হজমশক্তি উন্নত করে: ডালিম ফাইবারে ঠাসা। ফলে ডালিম খেলে হজমশক্তি ভাল হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে। পাশাপাশি ডালিম অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে এবং হজম সংক্রান্ত সমস্যা কমায়।
৫. ত্বকের স্বাস্থ্য রক্ষা করে: ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বককে সজীব ও উজ্জ্বল রাখে। ডালিম ত্বকের প্রদাহ কমাতে এবং ব্রণ প্রতিরোধ করতেও সাহায্য করে।
৬. রক্তাল্পতা দূর করে: ডালিম আয়রনের একটি খুব ভাল উৎস, যা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। বিশেষ করে মহিলাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে এবং ক্লান্তি দূর করতে ডালিমের জুড়ি মেলা ভার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ