শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ১৭ : ৩৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ভেবেছিলেন অনন্ত যৌবনের অধিকারী হবেন। কিন্তু যৌবন ধরে রাখতে গিয়ে পুরুষাঙ্গের এই হাল হবে, স্বপ্নেও ভাবেননি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বছর ৬০- এর এক ব্যক্তি। পুরুষাঙ্গ বৃহদাকার করার জন্য দীর্ঘদিন ধরে সিলিকন ইনজেকশন নেওয়ার পরে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হলেন তিনি।
গোটা ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন আমেরিকার লস এঞ্জেলেসে শহরের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ডাঃ টিমোথি কাটজেন। সংবাদমাধ্যমে টিমোথি জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই রোগী গত ১৭ বছর ধরে পুরুষাঙ্গের আকার বৃদ্ধির জন্য সিলিকন ইনজেকশন নিয়েছেন। না জেনে এইকাজ করার ফলে তাঁর পুরুষাঙ্গটি অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে। বর্তমানে সেটির আকার সাধারণের তুলনায় পাঁচ গুণ বড়। চিকিৎসকের কথায় কার্যত ‘অব্যবহারযোগ্য জেলির তাল’-এর মতো আকার ধারণ করেছে সেটি।
স্বাভাবিকভাবেই যৌন সঙ্গম তো দূর, ঠিকমতো প্রস্রাব করতেও অক্ষম হয়ে পড়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁর অণ্ডকোষের গোড়ায় লেবুর আকারের দু’টি আলাদা পিন্ডের মতো ফোলা অংশ তৈরি হয়েছে, যা স্বাভাবিক জীবনযাত্রায় চরম প্রতিবন্ধকতা তৈরি করছে। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থা এফডিএ কঠোর সতর্কতা জারি করেছে। এফডিএ- র পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুষাঙ্গে সিলিকন ইনজেকশন নেওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এর ফলে ফোলাভাব, স্থায়ী দাগ, পুরুষাঙ্গের বিকৃতি, এমনকী রক্ত প্রবাহে সিলিকন প্রবেশ করে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যেকোনও কসমেটিক সার্জারি বা ইনজেকশন নেওয়ার আগে ভালভাবে গবেষণা করা এবং লাইসেন্সপ্রাপ্ত ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কালোবাজার বা অননুমোদিত স্থান থেকে এই ধরনের চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই ঘটনা সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সতর্কবার্তা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ