বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, কর্মবিরতিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

Sumit | ১৯ মার্চ ২০২৫ ২১ : ৫০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  তরুণী আইনজীবীকে নির্যাতনের প্রতিবাদে  বুধবার কর্মবিরতি চলছে আইনজীবীদের। মঙ্গলবার বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কর্মবিরতির ঘোষণা করা হয়েছিল।

 

বুধবার আদালতে কোনো আইনজীবিই কাজে অংশ নেননি। আদালত যদিও অন্যদিনের মত খোলা আছে।মঙ্গলবার রাতেই পূর্ব বর্ধমানের  শক্তিগড় থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোহিত দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

 

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা জানান, অভিযুক্তকে আইনি পরিষেবা দেবার ব্যাপারে তাঁরা নিরপেক্ষ থাকবেন। কাউকে যেমন তাঁর পক্ষে দাড়াতে বাঁধাও দেওয়া হবে না,  তেমনি এক সহকর্মীকে ওইভাবে নির্যাতনের দায়ে অভিযুক্তকে পরিষেবা দিতে কাউকে বাধ্যও করা হবে না।  আক্রমণের জেরে ওই মহিলা আইনজীবী গুরুতর আহত হয়েছেন। তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যায়। 

 

 

বর্ধমানের আইনজীবীদের কথা অনুযায়ী, বর্ধমানের হোলির দিন ( রাজ্যে দোলের পরদিন)  ওই আইনজীবী, তাঁর স্বামী, দিদি ও জামাইবাবু বর্ধমান আর্কেডের কাছে গিয়েছিলেন। সেইসময় একটি বাইকে দুটি ছেলে এসে বেপরোয়াভাবে তাঁদের ধাক্কা মারে।  ধাক্কা মারার পর বাইক  লম্বা-চওড়া চেহারার এক ব্যক্তি ও এক মহিলা নেমে আসে। ওই ব্যক্তি মহিলা আইনজীবীকে বলপূর্বক নামায়। তার বাইকে পুলিশ লেখা ছিল। আইনজীবী পরিচয় দিলে মারধর আরও বেড়ে যায়। সে বলতে থাকে '  আমি বর্ধমান থানার পুলিশ। আমি সব করতে পারি। 'এরপর সে মহিলার পেটে আঘাত করে। তিনি অন্ত:সত্বা জেনেও তাঁর আক্রমণ চলতে থাকে বলে অভিযোগ। মারের চোটে মহিলা আইনজীবী  অজ্ঞান হয়ে যান। তাঁর দিদিকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিনিও আহত হন।

 

 

মহিলা আইনজীবীর অভিযোগ,  এরপর তাঁরা বর্ধমান থানায় অভিযোগ জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে যেতে বলা হয়।
পরীক্ষা করার পর জানা যায় আইনজীবীর গর্ভস্থ সন্তান আর বেঁচে নেই। গোটা বিষয়টি নির্যাতিতা আইনজীবী বর্ধমান বার অ্যাসোসিয়েশনকে জানান। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ' পেন ডাউন' বা কর্মবিরতির ডাক দেয় বর্ধমান বার অ্যাসোসিয়েশন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া