শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Customer puts a carrot inside rectum in a bizarre medical situation and the doctors warn about it

স্বাস্থ্য | চুরির গাজর মলদ্বারে ঢোকালো চোর! সেই গাজর পায়ুতে আটকে হুলস্থুল কাণ্ড ভরা বাজারে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৯ মার্চ ২০২৫ ১৮ : ১২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কখনও কখনও সত্যি ঘটনা গল্পের কাহিনিকেও হার মানায়। তেমনই একটি ঘটনার সাক্ষী রইলেন টেক্সাসের একদল শল্যচিকিৎসক। এক ব্যক্তির পায়ু থেকে আস্ত একটি গাজর বার করলেন তাঁরা! এমন বেনজির অস্ত্রোপচারের সাক্ষী হতে পেরে চমৎকৃত চিকিৎসকরাও। পিটার এডওয়ার্ডস নামের এক চিকিৎসক নিজেই গাজরের ছবি সহ ঘটনার কথা প্রকাশ করেছেন সমাজমাধ্যম এক্স-এ।

ঠিক কী ভাবে নিজের মলাশয়ে পূর্ণদৈর্ঘ্যের একটি গাজর ঢোকালেন ওই ব্যক্তি? স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘটনার সূত্রপাত একটি শপিং মার্টে। হঠাতই এক নিরাপত্তাকর্মী খেয়াল করেন, এক ব্যক্তি সবজির টাক থেকে একটি গাজর নিজের জামার ভিতরে ঢুকিয়ে নিচ্ছেন। এহেন হাতসাফাইয়ের ঘটনাকে স্থানীয় ভাবে ‘শপ লিফটিং’ বলা হয়। ওই ব্যক্তির কাণ্ড দেখে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন ওই নিরাপত্তাকর্মী। কিন্তু সেই ডাকে সাড়া না দিয়ে উল্টে সংশ্লিষ্ট ব্যক্তি শৌচাগারে গিয়ে লুকিয়ে পড়েন। ভেতর থেকে আটকে দেন দরজা।

শপিং মার্টের কর্মীরা বারবার দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খোলেননি ওই ব্যক্তি। কিন্তু মিনিটখানেক পরেই নতুন মোড় নেয় গোটা পরিস্থিতি। আর্তনাদ করতে করতে শৌচাগার থেকে বেরিয়ে আসেন অভিযুক্ত। জানান, গাজরটি লুকাতে গিয়ে নিজের পায়ুদ্বারে ঢুকিয়ে ফেলেছিলেন সেটিকে। কিন্তু এখন আর বেরোচ্ছে না গাজর। তাঁর যন্ত্রণা দেখে মার্টের কর্মীরাই অ্যাম্বুলেন্সে খবর দেন। রীতিমতো অস্ত্রোপচার করে বার করতে হয় গাজরটি। ঘটনার ছবি যিনি পোস্ট করেছেন তিনি এহেন কাজের পরিণতি নিয়ে সতর্কও করেছেন সাধারণ মানুষকে।

একই কথা বলছেন, কলকাতার শল্যচিকিৎসক সৌরভ দাসও। আজকাল ডট ইনকে চিকিৎসক জানান, “এগুলিকে চিকিৎসার পরিভাষায় আমরা বলি রেকটাল ফরেন বডি। যখন কী ধরনের জিনিস ঢোকানো হয়েছে সেটা বোঝা যায় না, তখন এক্স রে বা সিটি স্ক্যান করে দেখতে হয়। কিন্তু মনে রাখতে হবে এই ধরনের কাজ খুবই বিপজ্জনক। অনেক সময় দেখা যায় বহিরাগত বস্তুতে খোঁচা লেগে মলাশয়ের দেওয়ার ফেটে যায় বা বড় ধরনের ক্ষত তৈরি হয়। এই ক্ষত থেকে দ্রুত ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে শরীরে। অনেক সময় রোগীরা লোকলজ্জার ভয়ে হাসপাতালে আসতে চান না, ফলে দেরি হয়ে যায়। চিকিৎসা করাও কঠিন হয়ে ওঠে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া