বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বন্যপ্রাণীদের মধ্যেও বাড়ছে পুংলিঙ্গের আধিপত্য, গন্ডার সমাজে পুরুষের তুলনায় কমছে স্ত্রী প্রজাতিরা

AD | ১৮ মার্চ ২০২৫ ০১ : ২১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বাড়ল গন্ডারের সংখ্যা। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার জাতীয় উদ্যান এবং জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারী অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডারের বসবাস। ২০১৩ সালে রাজ্যে গন্ডার ছিল প্রায় ২৩৯টি। ২০২৫ সালের গন্ডার শুমারি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই তিন জঙ্গলে গন্ডারের সংখ্যা এখন প্রায় ৩৯২টি। গন্ডারের সংখ্যা বাড়লেও জঙ্গলে পুরুষ প্রজাতির গন্ডারের তুলনায় স্ত্রী প্রজাতির গন্ডারের অনুপাত বেশ কম। সাধারণত প্রতিটি পুরুষ গন্ডারের সাপেক্ষে অন্তত ২ থেকে ৩ টি মাদি গন্ডার জঙ্গলে থাকা প্রয়োজন। এর পরিমাণ কমলে এলাকা দখল ও সঙ্গিনী দখলের প্রবণতা বাড়ার পাশাপাশি পুরুষ গন্ডারদের জঙ্গল ছেড়ে বাইরে বেড়িয়ে আসার প্রবণতাও বাড়ে। এবারের সমীক্ষায় জানা গিয়েছে গরুমারা ও সংলগ্ন চাপরামারিতে একটি পুরুষ গন্ডারের সাপেক্ষে মাদি গন্ডারের অনুপাত মাত্র ১.৫৯টি। এক সময় গরুমারায় স্ত্রী গন্ডারের চেয়ে পুরুষ গন্ডারের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল, সেই তুলনায় পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রতিটি পুরুষ গন্ডারের সাপেক্ষে মাদি গন্ডারের অনুপাত মাত্র ১.১৩টি।

২০২৫ সালের সমীক্ষার তথ্য থেকে জানা গিয়েছে জলদাপাড়ায় গন্ডার রয়েছে ৩৩১টি, গরুমারা এবং চাপরামারিতে ৬১টি। তিন জঙ্গল মিলিয়ে রাজ্যে গন্ডারের সংখ্যা মোট ৩৯২টি। গরুমারা ও তার সংলগ্ন চাপরামারির ৬১টি গন্ডারের ৬০-৬২ শতাংশ প্রাপ্তবয়স্ক। ১০-১২ শতাংশ উঠতি বয়সী এবং ২৬ থেকে ২৮ শতাংশ শিশু। পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানের ৩৩১টি গন্ডারের ৭০-৭২ শতাংশই প্রাপ্তবয়স্ক বলে জানা গিয়েছে। এই জঙ্গলে ৮-৯ শতাংশ উঠতি বয়সী এবং ১৯ থেকে ২১ শতাংশ শাবক রয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। গন্ডারের সংখ্যার নিরিখে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরেই দেশের মধ্যে জলদাপাড়ার অবস্থান দ্বিতীয়।  

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল ২৯২টি। গরুমারা ও চাপরামারিতে ৫৫টি। মোট ৩৪৮টি। ২০১৯ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল ২৩৭টি, গরুমারা ও চাপরামারিতে ৫২টি। মোট ২৮৯টি। ২০১৫ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল ২০৪টি। গরুমারা ও চাপরামারিতে ৪৯টি।  মোট ২৫৩টি। ২০১৩ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল ১৮৬টি। গরুমারা ও চাপরামারিতে ৪৩টি। মোট ২২৯টি । এই তথ্য থেকে স্পষ্ট হয় রাজ্যের দুই জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা ভালোভাবে বাড়ছে।

রাজ্যের জঙ্গল গুলিতে গন্ডারের সংখ্যা জানতে বনদপ্তরের পক্ষ থেকে ৩রা মার্চ থেকে ৬ই মার্চ পর্যন্ত গন্ডারশুমারি করা হয়েছিল। এই সমীক্ষাতে ভারতের একশৃঙ্গ গণ্ডারের জনসংখ্যা, স্বাস্থ্য, লিঙ্গ, অনুপাত, বয়স, শারিরীক বৈশিষ্ট্য ও বাসস্থানের ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা হয়। এই কাজের জন্য জলদাপাড়া, গরুমারা ও চাপরামারির জঙ্গলের ৩৯৬ বর্গকিলোমিটার এলাকাকে ৯৯টি ব্লকে ভাগ করা হয়৷ প্রতিটি ব্লকে চার জনের একটি করে দল পর্যবেক্ষণ চালিয়ে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এই কাজে ৬৩১জন বনবিভাগের কর্মীর পাশাপাশি ১৫টি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অংশ নিয়েছিলেন। ৮৫টি কুনকি হাতিকেও ব্যবহার করা হয়। মঙ্গলবার বনদপ্তরের পক্ষ থেকে এই সমীক্ষারই ফলাফল প্রকাশ করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া