রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৮ মার্চ ২০২৫ ১৯ : ০০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভিনরাজ্য থেকে একটি নামী সংস্থার জাল লটারির টিকিট নিয়ে এসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় বিক্রি করার চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পাঁচ ব্যক্তি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজারের বেশি জাল লটারির টিকিট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম মোজাহার শেখ, মিনারুল শেখ, আরজু শেখ, মনিরুল শেখ এবং সানিরুল শেখ। তাঁদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গাড়িঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, লটারির টিকিট বিক্রেতাদের মধ্যে পশ্চিমবঙ্গে 'ডিয়ার লটারি' খুবই জনপ্রিয়। এই সংস্থাটি রাজ্য সরকারকে যথাযথ রাজস্ব দিয়ে ব্যবসা চালালেও তাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ঝাড়খণ্ড এবং অন্য কয়েকটি জেলা থেকে একই নামের জাল লটারি টিকিট এনে বিভিন্ন বিক্রেতাদের মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে রাজ্য সরকার যেমন বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে, জাল লটারির টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ।
স্থানীয় আরও সূত্রে জানা গিয়েছে, আসল টিকিট কাটলে এবং তার নম্বর মিলে গেলে যে অর্থমূল্যের পুরস্কার মেলে, জাল টিকিটের ক্ষেত্রে সেই অর্থ মূল্যের পুরস্কার মেলে না। জাল টিকিটের ক্ষেত্রে সর্বাধিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার অর্থমূল্যের প্রথম পুরস্কারের মেলে বলে জানা গিয়েছে। তবে জাল টিকিটে অনেক বেশি সংখ্যক লোক পুরস্কার পান। এর পাশাপাশি আসল টিকিটে পুরস্কার মিললে ক্রেতা যে কোনও ডিলারের কাছে সেই টিকিট জমা করে পুরস্কারের অর্থ দাবি করতে পারেন। কিন্তু জাল টিকিটের ক্ষেত্রে ক্রেতা যে টেবিলে টিকিট কাটেন তাঁকে সেখানে গিয়েই পুরস্কারের দাবি জানাতে হয়। যদিও জাল টিকিট বিক্রেতাদেরকে অনেক বেশি কমিশন দেওয়া হয় বলে আসল টিকিটের থেকে জাল টিকিট এখন অনেক বেশি বিক্রি হচ্ছে ঝাড়খণ্ড সীমান্তবর্তী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি, সামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ''জাল লটারির টিকিটের বিরুদ্ধে আমরা 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলছি। এই অসাধু কারবারিদের বিরুদ্ধে আমরা সমস্ত থানা এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি।''
রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার আমরা গোপন সূত্রে খবর পাই গাড়িঘাট সংলগ্ন এলাকায় বসে কিছু যুবক জাল লটারির টিকিট বিক্রি করেছেন। এরপরই সেখানে অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার