শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

Kaushik Roy | ১৭ মার্চ ২০২৫ ০১ : ২৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: গ্রামে পুজোর দখল নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল এক ব্যক্তির। জানা গিয়েছে, আহত হয়েছেন আটজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের চিন্তামণিপুর গ্রামে। ইতিমধ্যেই, এলাকায় কড়া প্রহরায় পুলিশ। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথমে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বচসা বাধে। সকালে মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করেও তীব্র সংঘর্ষ হয় দুই পক্ষের। তীব্র সংঘর্ষের কারণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির শীতল খাঁ (৬০)। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

তবে প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর গোটা এলাকায় এখনও থমথমে পরিবেশ। মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আক্রান্তদের অভিযোগ, প্রায় বছর দুয়েক আগে গ্রামের ষোলো আনা বারোয়ারি থেকে নানা কারণে বাদ দেওয়া হয় বেশ কিছু পরিবারকে। জানা গিয়েছে, রবিবার দোলকালী পুজোর বিসর্জন ছিল ওই এলাকায়। পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

 

সোমবার সকালে বারোয়ারি থেকে যে সব পরিবারকে বাদ দেওয়া হয়েছিল তারা কয়েকজন একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয়। সেই তালা খুলতে গেলে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। বচসা থেকেই শুরু হয় ইট বৃষ্টি। সেই আঘাতেই মৃত্যু হয় এক ব্যক্তির। যদিও খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম জানান, ‘ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ। সবার সামাজিক জীবন আছে। মাইক বাজানোকে কেন্দ্র করে সমস্যা শুরু হয়। এর আগেও এই গ্রামে সমস্যা হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। পুলিশ তদন্ত করছে। দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া