বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'একলাখ না পারলে পঞ্চাশ হাজার দিন', একমাসের শিশুকে বিক্রি করতে দরজায় দরজায় ঘুরল দম্পতি, পরিণতি যা হল 

Riya Patra | ১৭ মার্চ ২০২৫ ০১ : ০৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একমাস বয়সী কোলের ছেলেকে নগদ টাকার বিনিময়ে বিক্রির চেষ্টার অভিযোগে  সাধারণ মানুষের কাছে ধরা পড়ল এক দম্পতি। জানা গিয়েছে, সোমবার সকালে মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইন শ্রমিক মহল্লায় এক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বিভিন্ন বাড়ির দরজায়-দরজায় ঘুরছিল এক দম্পতি। তারা সেই শিশুটিকে বিক্রি করতে চেয়ে কখনো দুই লক্ষ টাকা আবার কখনো ৫০ হাজার টাকা পেলেই শিশুটিকে বিক্রি করে দেবে বলে জানাচ্ছিল বলে অভিযোগ। দম্পতির এহেন আচরণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

স্থানীয়রা এই দম্পতিকে ঘিরে ধরলে তারা সেখান থেকে পালিয়ে মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে চলে আসে। এদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজনও রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসেন। সাধারণ মানুষ তাদের চেপে ধরতেই এরা বিভিন্ন রকম কথা বলতে থাকে। শেষপর্যন্ত বাসিন্দারা এই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই দম্পতিই আসলেও ওই শিশুর মাতা-পিতা কি না বা কি উদ্দেশ্যে তারা ওই শিশুকে বিক্রি করতে চেয়েছিলেন বা আদৌ অভিযোগ সত্যি কি না তা খতিয়ে দেখছে মাল থানার পুলিশ।


জানা গিয়েছে,  মালবাজারে শিশু বিক্রি করতে আসা দম্পতির নাম রাজেশ মিশ্রা এবং অনিতা ওরাওঁ। তারা দুজনেই বানারহাট ব্লকের বাসিন্দা। রাজেশের বাড়ি বানারহাটের কারবেলা বাগানে। অনিতার বাড়ি বানাহাটের দেবপাড়া চা বাগানে। যদিও অনিতা ওরাওঁয়ের আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে। মালবাজার শহর লাগোয়া পাকা লাইন এলাকার বাসিন্দারা জানান,  সোমবার সকালে এক দম্পতি টোটো করে এসে এক মাসের একটি বাচ্চা বিক্রির চেষ্টা করেছিল। তারা সেই বাচ্চার দাম ৫০ হাজার টাকা সকলকে জানাচ্ছিল। সাধারণ মানুষ তাদের ঘিরে ধরতেই তারা পালিয়ে স্টেশানে চলে যায়। ডাক্তার দেখাতে তারা মালবাজার শহরে এসেছিলেন বলেও এই দম্পতি জানাচ্ছিল৷ 

স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে মালবাজার থানার পুলিশ পৌঁছে তাদের আটক করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া