বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ মার্চ ২০২৫ ২৩ : ১০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সরাসরি নয়, কিন্তু ঠারেঠোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন, ফুরফুরা শরিফে তাঁর এই সফর ঘিরে কোনওরকম রাজনৈতিক উদ্দেশ্য খুঁজতে যাওয়া অনুচিত। সোমবার প্রায় এক দশক পর ফুরফুরা শরিফে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যেমন দোলে শুভেচ্ছা জানাই তেমনই রমজানেও শুভেচ্ছা জানাই’। বস্তুত, সোমবারে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে নানারকম মন্তব্য করা হয়েছিল। অনেকের মত ছিল, ভোটের আগে মূলত রাজনৈতিক ফায়দা তুলতে সেখানে যাচ্ছেন মমতা। অর্থাৎ সামনের বছর বিধানসভা নির্বাচনের আগে ভোটব্যাঙ্ক বাড়াতে যাচ্ছেন তৃণমূল নেত্রী।মঞ্চ থেকে নাম না করে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। একপ্রকার প্রশ্ন ছুড়ে দিলেন যেন। বললেন, দুর্গাপুজো বা কালীপুজোয় গেলে তো প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না কাশী বিশ্বনাথ, পুস্করে গেলে কেউ প্রশ্ন করেন না।
মুখ্যমন্ত্রী সাফ বোঝালেন রাজ্যে সম্প্রীতি বজায় রাখতে তিনি যে কোনও আপস করতে রাজি নন। বলেন, ‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’। সকলের মঙ্গল কামনায় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকলের হয়ে দোয়া করছি। সম্প্রীতি, শান্তি, ঐক্য বজায় থাকুক। সবাই ভাল থাকুক’। দোলের পর এদিন ফুরফুরা শরিফে গিয়ে পীরজাদাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার।
উল্লেখ্য, মমতা ফুরফুরা শরিফে যাওয়ার আগেই বাসিন্দারা জানিয়েছিলেন, এই সময়কালে সেখানে উন্নয়ন হয়েছে অঢেল। তবে আরও কিছু আবদার রয়েছে, জানিয়েছেন ফুরফুরার বাসিন্দা মহ: বাদশা। তিনি বলেছেন, ‘এখন আগের ফুরফুরা আর নেই। আপাদমস্তক বদলে গিয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে ফুরফুরা শরীফে। যাঁরা বলছেন কোনও কাজ হয়নি, তারা ঠিক বলছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে ঢেলে সাজানো হয়েছে সমগ্র ফুরফুরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার