বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ মার্চ ২০২৫ ১৬ : ৫৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত হয়েছেন একাধিক সেবক।
সোমবার সকাল সাড়ে ছ'টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতার গড়িয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনানের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ওই সন্ন্যাসী ও সেবকের।
পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে। আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়ির চালক এবং আরও কয়েকজন সেবক আহত হয়েছেন। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার