বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ছ'টি প্যাকেটে তিন কোটি টাকার হেরোইন! গ্রেপ্তার যুবক, মুর্শিদাবাদে চাঞ্চল্য

RD | ১৬ মার্চ ২০২৫ ০০ : ৫২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন কোটি টাকা মূল্যের হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে তালাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক। 

জানা গিয়েছে ধৃত যুবকের নাম কুরবান শেখ (২৩ )। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত খড়কাঠি এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'ধৃত যুবকের থেকে উন্নতমানের প্রায় তিন কেজি হেরোইন উদ্ধার হয়েছে। কোথা থেকে ওই যুবক এত পরিমাণ হেরোইন পেয়েছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।' 

সোমবার ধৃতকে এনডিপিএস আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, ধৃত কুরবান শেখ পেশায় একজন ই-রিক্সা চালক। রবিবার রঘুনাথগঞ্জ থানার আধিকারিকরা গোপন সূত্রে খবর পান, ওই যুবক কোনও একটি জায়গা থেকে বিপুল পরিমাণ হেরোইন নিয়ে তালাই বাসস্ট্যান্ডে আসছে। তারপর সেখান থেকে বাস বদল করে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল তার। তার আগেই তাকে আটক করে পুলিশ। 

জেলা পুলিশের এক আধিকারিক জানান, সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের কোনও এলাকায় একসঙ্গে এত পরিমাণ হেরোইন উদ্ধার হয়নি ।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হেরোইন লালগোলা থানা এলাকার একটি মাদক কারখানায় তৈরি হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া