বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জমি ঘিরে বিবাদ, মালদহের পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন তুতো ভাইয়ের, হামলায় আহত আরও ৬

Pallabi Ghosh | ১৫ মার্চ ২০২৫ ০১ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: জমি বিবাদকে কেন্দ্র করে দাদার হাতে খুন হতে হল ভাইকে। বাঁধাকপির জমিতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। বচসা গড়ায় সংঘর্ষে। চলে এলোপাথাড়ি হাসুয়ার কোপ। আর তাতেই মৃত্যু হল ভাই কমল মণ্ডলের। 

 

 

জানা গেছে, মৃত কমল মণ্ডল উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। বর্তমানে মানিকচক ব্লকের অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত ছিলেন। শুধু কমল মণ্ডল নন, গুরুতর আহত কমলের স্ত্রী ময়ূরী মণ্ডল, তাঁর ছেলে ভীম সেন মণ্ডল, বৌদি সমতি মণ্ডল এবং ভাইজি। এর মধ্যে ময়ূরী মণ্ডল গুরুতর আহত। হাসুয়ার কোপে ময়ূরীর বাম হাতের বেশিরভাগ অংশ কাটা পড়েছে বলে জানা যাচ্ছে। সংঘর্ষে উভয়পক্ষের মোট ছ'জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত সকলকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

 

 

মূল অভিযুক্ত ফেকন মণ্ডল, ভাইপো প্রবীর মণ্ডল ও বৌদি অনিতা মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভূতনি থানার পুলিশ। ঘটনার তদন্তে ঘটনাস্থলে হাজির পুলিশের বিশাল বাহিনী। কমল ও ফেকন সম্পর্কে খুড়তোতো ভাই। মৃত কমল ও ফেকনের ভূতনির উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায় পাশাপাশি বাড়ি। ভিটেমাটি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা চলছিল তাঁদের মধ্যে। 

 

জমি বিবাদকে কেন্দ্র করে বেশ কয়েকবার সালিশি সভাও হয়েছে। উভয়পক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছে।মামলা গড়িয়েছে আদালতেও। জমি বিবাদের জেরে বৈদ্যুতিক খুঁটি থাকা সত্বেও এখনও পর্যন্ত ফেকনের বাড়িতে বিদ্যুৎ সংযোগ সম্ভব হয়নি। আর এই নিয়ে বারবার দু'পক্ষ ঝামেলায় জড়িয়েছে। জানা গেছে শনিবার দুপুর তিনটা নাগাদ উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ফেকনের বাঁধাকপির জমিতে কমলের বাড়ির ছাগল ঢুকে পড়ে। আর এই নিয়ে বচসা শুরু হয়। বচসা গড়াই হাতাহাতিতে। শুরু হয় সংঘর্ষ। অভিযোগ বচসা চলাকালীন কমলের উপর এলোপাথাড়ি হাসুয়ার কোপ চালান ফেকন ও তাঁর ছেলে প্রবীর ও স্ত্রী অনিতা। আর তাতেই গুরুতর আহত হন কমল। রক্তাক্ত অবস্থায় জমিতেই লুটিয়ে পড়েন। পরে গ্রামবাসীরা উদ্ধার করে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় কমলের বলে অভিযোগ। 

 

ইতিমধ্যে ভূতনি থানার পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত ও সন্দেহভাজন আরও কয়েকজনকেও আটক করেছে। কমল মণ্ডলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া