শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৫ মার্চ ২০২৫ ০১ : ৩৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আগুনের গ্রাসে পূর্ব বর্ধমানের আউশগ্রাম জঙ্গলের আদুরিয়া, আকুলিয়া গ্রামের পার্শ্ববর্তী বনাঞ্চল। বিশেষত কালিকাপুর, হেদগড়া জঙ্গলে বড়সড় ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে আগুন জ্বললেও বনদপ্তরের তরফে সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে না।
আউশগ্রামের জঙ্গলে ময়ূর ছাড়াও ইন্ডিয়ান উলফ বা হেঁরোল, খরগোশ, অজগর, বনমুরগি, বনবিড়াল, প্যাঙ্গোলিন, সজারুর মতো বেশ কয়েকটি প্রাণীর উপস্থিতি দেখা যায়। বছর তিনেক ধরে জঙ্গলে পাইথনের দেখাও মিলেছে। সমস্ত প্রাণীর সংখ্যাই গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই জঙ্গলে আগুন লাগায় এই প্রাণীদের নিরাপত্তা নিয়ে সকলেই চিন্তিত।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বলছে আকুলিয়া, কালিকাপুর, হেদগড়া জঙ্গল সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জায়গায় জায়গায় লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক হাজার হেক্টর জঙ্গল। স্থানীয় বাসিন্দা তথা লেখক রাধামাধব মণ্ডল বলেন, ভয়াবহ এই আগুন দেখে নিজেই আশ্চর্য হয়ে গিয়েছি। তিন, চারদিন ধরে এই আগুন জ্বলছে। এবিষয়ে বনদপ্তরের পানাগড় রেঞ্জ অফিসার প্রণবকুমার দাস জানান, আগুন নেভানোর কাজ আপাতত শেষ হয়েছে। নতুন করে কোথাও আগুন লাগার খবর নেই। তবে জঙ্গলের বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই আগুন ধরে যাচ্ছে। চেষ্টা করা হচ্ছে সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার