বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৫ মার্চ ২০২৫ ০০ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কুমোরটুলি, গিরিশ পার্কের পর এ বার নন্দীগ্রাম। ফের ট্রলিব্যাগ-কাণ্ড। মাত্র চার বছরের একটি শিশুকে ট্রলিব্যাগে ভরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে তিন জন মহিলাও রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম সঞ্জয় পতি। নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ার কাঁটাখালির বাসিন্দা। এলাকারই একটি চার বছরের শিশুকে পড়াতেন তিনি। দোলের দিন সকালে যখন শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না সেই সুযোগে শিশুটির মুখে কাপড় গুঁজে তাকে একটি ট্রলিব্যাগের মধ্যে ভরে ফেলেন। শিশুটির দিদি সেই ঘটনা দেখে ফেলায় তার হাত-পা বেঁধে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান যুবক। বেশ কিছু ক্ষণ পরে মেয়েটির চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়েরা ছুটে যান। মেয়েটির মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজ শুরু করেন ওই গৃহশিক্ষকের। বিপদ বুঝে নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুরিয়া এলাকায় ট্রলি ফেলে পালিয়ে যান সঞ্জয়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
শনিবার অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে পাকড়াও করেছে পুলিশ। সঞ্জয় জানিয়েছেন, ছাত্রের বাবা তাঁর কাছে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা কিছুতেই ফেরত পাচ্ছিলেন তিনি। তাই ছাত্রকে অপহরণের পরামর্শ দিয়েছিলেন এক বন্ধু। এ ছাড়া আর কোনও উদ্দেশ্য ছিল না।
নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে, শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার