রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৫ মার্চ ২০২৫ ২১ : ২৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: এমআরআই পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনা। আর তাতেই প্রাণ হারালেন ৬০ বছর বয়সি এক মহিলা। নাল্লাগুচু রামা তুলাসম্মা নামের ওই মহিলার বুকে পেসমেকার বসানো ছিল, ছিল ডায়ালিসিস পোর্ট-ও কিন্তু সেসবের তোয়াক্কা না করেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা তাঁকে এমআরআই যন্ত্রের ভিতরে ঢুকিয়ে দেন। অভিযোগ, যন্ত্রের ভেতরেই ছটফট করতে করতে প্রাণ হারান বৃদ্ধা।
অন্ধ্রপ্রদেশের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারে এখনও কতটা অজ্ঞতা রয়েছে দেশ জুড়ে। এমআরআই-এর পুরো নাম ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এই বিশেষ পরীক্ষার মাধ্যমে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের ছবি তোলা হয়।
সহজ ভাষায়, এমআরআই হল এমন একটি যন্ত্র, যা শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের ভেতরের অঙ্গ, মাংসপেশী, হাড় ইত্যাদির পরিষ্কার ছবি তৈরি করে। এই ছবিগুলো দেখে ডাক্তাররা শরীরের কোনও সমস্যা বা রোগ নির্ণয় করতে পারেন।
বিষয়টি নিয়ে আজকাল ডট ইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় অর্থোপেডিক সার্জেন সৌরভ দাসের সঙ্গে। তিনি বিজয়টি ব্যাখ্যা করে জানান, পেসমেকার, ধাতব ভালভ বা কৃত্রিম অঙ্গ থাকলে এমআরআই করার আগে সতর্ক হওয়া উচিত। কারণ এমআরআই যন্ত্রে শক্তিশালী চুম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। এই চুম্বক ক্ষেত্র পেসমেকারের মতো ইলেকট্রনিক যন্ত্রের কার্যকারিতা নষ্ট করতে পারে, ধাতব ভালভ বা কৃত্রিম অঙ্গগুলিকে টেনে ধরতে পারে। যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
একই কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটও। হু-র সতর্কবার্তায় জানানো হয়েছে, পেসমেকার, ভালভ এবং কিছু কৃত্রিম অঙ্গের মধ্যে ধাতব উপাদান থাকে। এই ধাতব উপাদানগুলো চুম্বক ক্ষেত্রের প্রভাবে স্থানচ্যুত হতে পারে, যা শরীরের টিস্যু বা অঙ্গের ক্ষতি করতে পারে। বিশেষ করে পেসমেকার বৈদ্যুতিক পালসের মাধ্যমে হার্টের ছন্দ নিয়ন্ত্রণ করে। এমআরআই মেশিনের চুম্বক ক্ষেত্র পেসমেকারের ইলেকট্রনিক সার্কিটকে প্রভাবিত করতে পারে, যার ফলে এটি সঠিকভাবে কাজ নাও করতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ