শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৫ মার্চ ২০২৫ ১৭ : ২০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চার বছরের মেয়েকে আছাড় মেরে খুন করে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার বছরের শিশুকন্যাকে রাস্তায় আছাড় মেরে খুন করার পর কৃষ্ণনগর জলঙ্গি নদীর সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারণে প্রায়ই স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি হত। শুক্রবার অশান্তির পর তাঁর স্ত্রী হঠাৎই বাপের বাড়ি চলে যায়। বুদ্ধদেব ঘোষ সন্ধেয় বাড়ি ফিরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে মেয়েকে জিজ্ঞেস করে জানতে পারেন স্ত্রী বাপের বাড়ি গিয়েছে। অভিযোগ, এর পরেই মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে এসে প্রথমে রাস্তায় আছাড় মারে, তারপর মৃত্যু নিশ্চিত করতে জলঙ্গী নদীর সেতু থেকে নদীতে ফেলে দেয়। এরপর বাড়িতে গিয়ে অভিযুক্ত তাঁর স্ত্রীকে জানায় মেয়েকে মেরে ফেলেছে। কথা জানাজানি হতেই এলাকাবাসীরা অভিযুক্তকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ধুবুলিয়া থানার পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সবকিছু স্বীকার করে। এরপরই ধুবুলিয়া থানার পুলিশ কৃষ্ণনগর জলঙ্গি সেতুর নিচে নদীতে তল্লাশি শুরু করে। গভীর রাতে চার বছরের শিশুকন্যার নিথর দেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার