শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Incredible weight loss journey: woman lost 190 kilograms of weight in three years

স্বাস্থ্য | ছিলেন ২৭০ কেজি, হলেন ৮০! বিবাহবিচ্ছেদের পর ১৯০ কিলো ওজন ঝরিয়ে চমকে দিলেন তরুণী

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ মার্চ ২০২৫ ১৬ : ৪৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিবাহবিচ্ছেদ যে এমন ভাবে শাপে বর হবে তা নিজেও কল্পনা করেননি ৩১ বছর বয়সি তানিয়া সান্তিয়াগো। স্বামী ছেড়ে যাওয়ার পর শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই তরুণী। আর তাতেই কেল্লাফতে। এক দুই কেজি নয়, গত তিন বছরে তানিয়া কমিয়ে ফেলেছেন ১৯০ কিলোগ্রাম ওজন!

২০২১ সালটা খুবই কঠিন ছিল তানিয়ার জন্য। তখন তিনি বয়সে ২৭, আর ওজনে ২৭০ কেজি! হ্যাঁ, ঠিকই পড়ছেন। স্থূলতা বা ওবেসিটির শিকার তানিয়া তখন সেভেন এক্স এল পোশাকও পরতে পারেন না ঠিক মতো। বিছানা থেকে একা উঠতে পারেন না, ছয় জনের খাবার একা খেতে হয়। এমন অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু তিন মাসের মাথায় আসে দুঃসংবাদ। গর্ভপাত হয়ে যায় তাঁর। সন্তান হারানোর বেদনা সামলে ওঠার আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।

নিজের জীবনে বদল আনার জন্য বোধহয় এমন ধাক্কারই দরকার ছিল তানিয়ার। নিজের জীবন নিয়ে খুশি ছিলেন না তিনি। মাথায় ঘুরছিল, এই অবস্থায় আর কি কখনও মা হতে পারবেন না তিনি? এর পরই নিজের জীবন পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নেন তরুণী। প্রথম বছরেই কঠোর শরীরচর্চা আর খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে ১০৮ কেজি ওজন কমান তিনি। কিন্তু এরপর ফের একটি দুঃসংবাদ আসে। দেখা যায় ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকেরা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে ক্যানসারে আক্রান্ত হবেন তিনি।

২০২৩ সালের জানুয়ারিতে গ্যাস্ট্রিক বাইপাস অস্ত্রোপচার হয় তানিয়ার। কিন্তু শারীরিক অসুস্থতাও দমিয়ে রাখতে পারেনি তাঁকে। চলতে থাকে শরীরচর্চা। বর্তমানে তাঁর ওজন ৮০ কিলোগ্রামের কাছাকাছি। সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তানিয়া সম্প্রতি জানিয়েছেন, নিজের চেহারায় এতটাই বদল এসেছে যে একদিন তাঁর তুতো বোন শপিং মলে তাঁকে দেখে চিনতেই পারেননি। কিছুদিন আগেই মনের মানুষও খুঁজে পেয়েছেন তিনি। তিনিও তানিয়ার কাহিনি শুনে হতভম্ব। এমনকী তানিয়ার আগের ছবি দেখেও তিনি বিশ্বাস করতে পারছেন না যে কোনও মানুষ এতটা বদলে যেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া