বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ মার্চ ২০২৫ ০৪ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন রায়পাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা প্রায় ৬.৩০ নাগাদ একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করলেও, ক্রমশ আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে আরও চারটি ইঞ্জিন আনা হয় আগুন নেভানোর কাজে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যেই গোডাউনের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার পরপরই এলাকাবাসী আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন এলাকাবাসীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার খবর পাওয়ার পরও প্রায় এক ঘণ্টা দেরিতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, ফলে ক্রমশ ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখা ২৫ ফুট পর্যন্ত পৌঁছায়, যা আরও আতঙ্ক সৃষ্টি করে। দমকল সূত্রে জানা গিয়েছে, গোডাউনে থাকা প্লাস্টিকের বর্জ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এছাড়াও, সংকীর্ণ রাস্তা ও পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটে। পরে শিলিগুড়ি পৌর নিগমের সহযোগিতায় দুটি জেসিবি মেশিন এনে প্লাস্টিকের স্তূপ সরানোর কাজ শুরু হলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কমে যায়।
শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। দমকল কর্মীরা ও স্থানীয়রা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এই গোডাউনে এত পরিমাণ প্লাস্টিকের বর্জ্য কীভাবে মজুত ছিল, তা নিয়ে তদন্ত করা হবে। পাশাপাশি, এখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হবে’। অগ্নিকাণ্ডের পর থেকেই গোডাউন মালিক পলাতক বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার