বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৩ মার্চ ২০২৫ ০১ : ০৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: তীর্থনগরী চৈতন্যভূমি নবদ্বীপ এবং মায়াপুরে সাড়ম্বরে পালিত হবে ভগবান শ্রীচৈতন্যের ৫৩৯তম আবির্ভাব উদযাপন বা দোলযাত্রা উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে তীর্থনগরীর বিভিন্ন মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে ইতিমধ্যে। শ্রীচৈতন্যর নবদ্বীপ এবং মায়াপুর মিলে ছোট বড় প্রায় আড়াইশো মঠ মন্দিরে ইতিমধ্যেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলছে। এরই মাঝে নবদ্বীপে আগামী ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত নবদ্বীপবাসীকে নিরামিষ খাওয়ার আহ্বান জানালেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। এর আগেও এই ধরনের আহ্বান জানানো হয়েছিল পুরসভার পক্ষ থেকে। চেয়ারম্যানের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
;চলতি সপ্তাহে নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতিক মঞ্চে দোলযাত্রা উপলক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই এই আহ্বান করেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান। কিন্তু কেন নিরামিষ খাওয়ার পরামর্শ দিলেন তিনি? এ বিষয়ে বিমান কৃষ্ণ বলেন, ''নবদ্বীপ এবং মায়াপুর জুড়ে এখন শুধু ভক্তদের আনাগোনা চলছে। কৃষ্ণানুরাগীরা বছরভর নিরামিষ আহার করে থাকেন। বর্তমানে নবদ্বীপের প্রতিটি রাস্তায় অলিতে গলিতে চলছে বিভিন্ন মঠ মন্দিরের পরিক্রমা।'' তিনি আরও বলেন, ''নবদ্বীপের বিভিন্ন বাজার এমনকি রাস্তার ধারে প্রকাশ্যে মাছ এবং মাংসের দোকান রয়েছে। তাতে স্থানীয় এবং বহিরাগত ভক্তদের অসুবিধা হওয়াটা স্বাভাবিক। উৎসবমুখর নবদ্বীপে রাস্তার পাশে মাছ কিংবা মাংসের দোকান থাকায় অনেকেই ঠিকমতো স্বাচ্ছন্দ বোধ করেন না পুণ্যার্থীরা। এটা কোনও জোর জুলুমের ব্যাপার নয়। গোটা নবদ্বীপবাসীর উদ্দেশ্যে এবং বহিরাগত ভক্তদের সুবিধার্থে এই রকম একটি আহ্বান করা হয়েছে।'' তাঁর বিশ্বাস, নবদ্বীপবাসী এবং স্থানীয় মাছ-মাংস ব্যবসায়ীরা পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন এবং মেনে নেবেন।
অন্যদিকে, নবদ্বীপ পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মঠ মন্দিরের অধ্যক্ষরা। কিন্তু চেয়ারম্যানের এই নিদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের দাবি, তৃণমূল বলেই গায়ে জোর খাটিয়ে এসব করা হচ্ছে। বিজেপির দাবি, এর আগেও একাধিক নিদান দিয়েছেন চেয়ারম্যান। অন্যদিকে, চেয়ারম্যানের এই নিদানে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের জেলাশাসক দপ্তরে একটি ডেপুটেশন জমা দেন মানবাধিকার সংগঠন এপিডিআর ও নবদ্বীপ নাস্তিক মঞ্চের সদস্যরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার