বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ, বেতন বাড়ল রাজ্য সরকারের চুক্তিভিত্তিক চালকদের

AD | ১৩ মার্চ ২০২৫ ০০ : ২৫Abhijit Das

মিল্টন সেন, হুগলি: রাজ্যের রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের। নতুন বাসচালক এবং কন্ডাকটর নিয়োগের প্রস্তুতিও শুরু হয়েছে জোরকদমে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত কর্পোরেশন এবং রাজ্য পরিবহন দপ্তরের অধীনস্থ পাঁচ সংস্থার চুক্তিভিত্তিক চালকদের পারিশ্রমিক সংশোধন করে বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার এই মর্মে রাজ্য পরিবহন দপ্তরের সচিব ডাঃ সৌমিত্র মোহনের সাক্ষর করা একটি নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়েছে ডাবলুবিটিসি (সিটিসি), সিএসটিসি, ডাবলুবিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসি এই পাঁচ সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে। 

নতুন নির্দেশিকা কার্যকর হয়েছে গত ১ জানুয়ারি ২০২৫ থেকে। চুক্তিভিত্তিক চালকদের একত্রিত মাসিক পারিশ্রমিক সংশোধিত হয়ে হতে চলেছে শুরুতে ১৬ হাজার টাকা। পাঁচ বছর পূর্ণ হলে সেই মাসিক পারিশ্রমিকের বেড়ে হবে ২০ হাজার টাকা। একইভাবে ১০ বছর পূর্ণ হলো ২৫ হাজার, ১৫ বছর পূর্ণ হলে ৩১ হাজার এবং ২০ বছর পূর্ণ হলে বর্ধিত পারিশ্রমিক হবে ৩৮ হাজার টাকা। বলা হয়েছে কোনও প্রকারের বিরতি ছাড়াই প্রাথমিক নিযুক্তির পর থেকে শেষ হওয়া বছরের সংখ্যার উপর ভিত্তি করে উপরের সংশোধিত কাঠামোতে পারিশ্রমিক নির্ধারণ করা হবে। পাশাপাশি নিয়োগ পুনর্নবীকরণের সাপেক্ষে ৬০ বছর বয়স না হওয়া পর্যন্ত চালকদের জন্য এই সংশোধিত পারিশ্রমিক প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালক পরীক্ষার কথা বলা হয়েছে। চালককে যাচাই করার দায়িত্ত্ব সম্পূর্ণই কর্পোরেশনের। একইসঙ্গে সেই নিয়োগ যদি এজেন্সি মারফত হয় তাহলে নিযুক্ত বাসচালকদের মূল পারিশ্রমিক হবে প্রতি মাসে ১৬ হাজার টাকা করে। 

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেছেন, রাজ্যের রাস্তায় বাস পরিষেবাকে ত্বরান্বিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকারের মহত উদ্যোগ। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের মাধ্যমে অতিরিক্ত ৯০০ জন চালক এবং কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে রাজ্য সরকার। এই মর্মে নির্দেশিকাও পৌঁছেছে রাজ্য পরিবহন দপ্তরে। মন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্রুততার সঙ্গে অতিরিক্ত বাসচালক এবং কন্ডাক্টর নিয়োগ করে রাজ্যের রাস্তার বাসের সংখ্যা বাড়ানো হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া