বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ মার্চ ২০২৫ ২১ : ৩৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শহর থেকে মফস্বল, দোলের আগে বাজারে ক্রমশই বাড়ছে ভেষজ আবির বা রঙের চাহিদা। চামড়ার সংক্রমণ বাঁচাতে অধিকাংশ লোকই ঝুঁকে পড়ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ভেষজ আবির বা রঙের দিকে। দোলের আগে স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে এই রঙ বা আবিরের দোকানে।
কিন্তু আদৌ কি এই ভেষজ রঙ বা আবির থেকে চামড়ার সংক্রমণের আশঙ্কা থেকে সম্পূর্ণ মুক্ত থাকা যায়? রাজ্যের অন্যতম বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ রমেশচন্দ্র ঘরামি বলেন, 'এটা ঠিক যে কেমিক্যাল মিশ্রিত আবির বা রঙের থেকে সংক্রমণের যতটা সম্ভাবনা থাকে ভেষজ আবির থেকে সেই সম্ভাবনা অতটা থাকে না। কিন্তু এটা ভাবার কোনও কারণ নেই যে কারোরই সংক্রমণ হবে না। কারণ, সকলের চামড়া সমান নয়। কারোর চামড়ায় সংক্রমণের ঝুঁকিটা বেশি থাকে আবার কারোর কম থাকে। ফলে যার ক্ষেত্রে বেশি থাকে তার ক্ষেত্রে ভেষজ রঙ বা আবির থেকেও সংক্রমণ হতে পারে।'
ইতিমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফেও ভেষজ রঙ বা আবির তৈরি করে বাজারজাত করা হচ্ছে। বর্ধমানের একটি সংস্থার তৈরি আবির ইতিমধ্যেই অনলাইনে বিক্রির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। সংস্থার পক্ষে আবির তৈরির প্রশিক্ষক প্রতনু রক্ষিত বলেন, 'সিন্থেটিক রঙের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। ঘরে বসেই খুব সহজে ও কম খরচে এই আবির তৈরি করা সম্ভব।' তাঁর কথায়, দাম একটু বেশি হলেও কলকাতা বা দূর্গাপুরের বাসিন্দারা এই আবির পছন্দ করছেন।
তিনি আরও জানান, এই আবির তৈরির মূল উপকরণ হল অ্যারারুট। তার সঙ্গে মিশ্রিত করা হচ্ছে নিত্য ব্যবহার্য নানান সবজি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার